leadT1ad

রামেকে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃত্যু

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রাজশাহী

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ১৫: ৫৫
রাজশাহী মেডিকলে কলেজ (রামেক) হাসপাতাল। ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে এক শিশুর মৃত্যু হয়েছে। তার শরীরে সংক্রামক হাম রোগের উপসর্গ ছিল বলে জানিয়েছেন হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কুমার বিশ্বাস।

তিনি জানান, বুধবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২২ জন ভর্তি হয়েছে। বিপরীতে সুস্থ হয়ে ১৪ শিশু বাড়ি ফিরে গেছে। এ নিয়ে বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১১৭ শিশু চিকিৎসাধীন।

Ad 300x250

রামেক হাসপাতালে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে।

leadT1ad

সম্পর্কিত

leadT1ad
leadT1ad