মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীবিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মির্জা আব্বাসকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির এ জ্যেষ্ঠ নেতা প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টাও।
সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকেহঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।
মির্জা আব্বাসের মানহানির মামলায় পাটওয়ারীর নামে সমনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়া ও ভয়ভীতি দেখানোর মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।
মির্জা আব্বাসকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, নিঃশর্ত ক্ষমা চাইলেন হাসনাত আব্দুল্লাহসামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে দুঃখপ্রকাশ ও নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আব্দুল্লাহ।
মির্জা আব্বাসসহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগপ্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মির্জা আব্বাসের শপথ স্থগিত ও ভোট পুনর্গণনার আবেদন নাসীরুদ্দীন পাটওয়ারীরঢাকা-৮ আসনে ভোট কারচুপি, অনিয়ম ও প্রভাব বিস্তারের অভিযোগ এনে ঘোষিত ফলাফল ও বিজয়ী প্রার্থীর শপথ স্থগিতের আবেদন করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। তার পক্ষে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে রোববার (১৫ ফেব্রুয়ারি) আবেদনটি জমা দেন এনসিপি নেতা কাজী ফখরুল ইসলাম।
ঢাকা-৮: অভিজ্ঞ মির্জা আব্বাসের সামনে তরুণ পাটওয়ারীঢাকা-৮ আসনে শুরুতে অভিজ্ঞ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সবাই এগিয়ে রাখলেও, দিন যত গেছে চ্যালেঞ্জ ছুড়ছেন ১১ দলীয় ঐক্য সমর্থিত শাপলা কলির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা করছে একটি গ্রুপ: মির্জা আব্বাসভোটাধিকার ছিনিয়ে নেওয়ার জন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘একটি গ্রুপ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা করছে।’
পাটওয়ারীকে ডিম নিক্ষেপ, আসলে কী ঘটেছিলরাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে অনুষ্ঠিত পিঠা উৎসবে ঢাকা-৮ আসনের ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হট্টগোলের ঘটনা ঘটেছে।
নির্বাচনী হলফনামা: মির্জা আব্বাসের সম্পদ ৭৫ কোটি টাকা, দায় প্রায় ২৪ কোটিআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তাঁর নির্বাচনী হলফনামায় স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে মোট সম্পদের মূল্য দেখিয়েছেন ৭৫ কোটি ৫ লাখ ৮৩ হাজার ১৪৩ টাকা।
গোলাম আজম জাতির শ্রেষ্ঠ সন্তান হলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায়: মির্জা আব্বাসবিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘গোলাম আজমসহ ওর সাঙ্গপাঙ্গরা যদি জাতির শ্রেষ্ঠ সন্তান হয়, তা বলে বীর মুক্তিযোদ্ধাদের অপমানিত করা হচ্ছে; তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায়?’
‘মব’ করা হলে বিএনপি বসে থাকবে না: ফখরুলগুলিবিদ্ধ হওয়া ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হাসপাতালে দেখতে এসে মির্জা আব্বাস যে তোপের মুখে পড়েছেন, সেটাকে ‘মব’ হিসেবে আখ্যায়িত করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ ধরনের আচরণ করা হলে বিএনপি বসে বিএনপি বসে থাকবে না।