স্ট্রিম প্রতিবেদক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে দুঃখপ্রকাশ ও নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আব্দুল্লাহ।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ৯টার দিকে হাসনাতের ভেরিফায়েড ফেসবুক পেযে দুঃখপ্রকাশ করেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির মির্জা আব্বাসকে নিয়ে হাসনাতকে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনার সৃষ্টি হয়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ জানান, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। এটি নির্বাচনকালীন সময়ে ধারণ করা হয়েছিল এবং তাদের একটি ‘ক্লোজড গ্রুপে’ সীমাবদ্ধ ছিল। তবে গতকাল এটি প্রকাশ্যে আসে এবং বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ভিডিওটির জন্য আমি নিঃশর্ত ও আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। এই কাজটি করা কোনোভাবেই উচিত হয়নি।’
তিনি আরো বলেন, ‘রাজনৈতিক পরিমণ্ডলে পারস্পরিক শালীনতা ও সৌহার্দ্য বজায় রাখা জরুরি। ফ্যাসিবাদ-উত্তর রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ, ঘৃণা বা বিদ্বেষ ছড়িয়ে রাজনৈতিক পরিবেশ নষ্ট করার সংস্কৃতিকে আমরা কোনোভাবেই সমর্থন করি না।’
সুস্থ, সহনশীল ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চার আহ্বান জানিয়ে তিনি মতপার্থক্য থাকলেও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৮ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১০ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
২০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে