স্ট্রিম সংবাদদাতা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শুক্রবার (১৩ মার্চ) ময়মনসিংহ জিমনেসিয়াম মাঠে এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে দেওয়া বক্তব্যে তিনি মির্জা আব্বাসের জন্য দোয়া চান।
এসময় নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, ‘বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা আব্বাস অসুস্থ। হাসপাতালে ভর্তি আছেন। আমরা দোয়া করি, আল্লাহ তায়ালা তাঁকে যেন সুস্থতা এবং নেক হায়াত দারাজ করেন। তিনি যাতে দেশের মানুষের খেদমত করতে পারেন। সংস্কারসহ মানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে, তা যেন বাস্তবায়ন করতে পারেন।’
নাসীরুদ্দিন বলেন, ‘খুনি হাসিনাকে—যার ফাঁসির রায় হয়েছে, ভারত থেকে তাঁকে এনে রায় বাস্তবায়নে আল্লাহ যেন তৌফিক দান করেন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় ওসমান হাদিসহ যারা শহীদ হয়েছেন, আল্লাহ তায়ালা তাঁদের জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আহতদের আল্লাহ সুস্থ করে দিন।
ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মোজাহিদ, জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহার ফকির, জাতীয় যুব শক্তির সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান প্রমুখ।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৬ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
৭ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে