স্ট্রিম প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মির্জা আব্বাসকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির এ জ্যেষ্ঠ নেতা প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টাও।
আজ শুক্রবার (১৩ মার্চ) দুপুর ২ টা ২০ মিনিটের দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত হাসপাতালটিতে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।
এ সময় তারেক রহমান মির্জা আব্বাসের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন ও সার্বিক খোঁজখবর নেন। তিনি সিঙ্গাপুরে তার চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
আজ সন্ধ্যা ৬ টায় এয়ার অ্যাম্বুলেন্সে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হবে বলে জানানো হয়েছে।
এর আগে, গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
মির্জা আব্বাসের মিডিয়া টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বুধবার ইফতারে পানি পানের সময় তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। অবস্থার উন্নতি না হওয়ায় ওইদিন গভীর রাতেই তাঁকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর চিকিৎসায় এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার রাতে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনা করেন। এ সময় তাঁর সঙ্গে জামায়াতের ঢাকা মহানগরী উত্তর মেডিকেল থানার সভাপতি ডা. এসএম খালিদুজ্জামান উপস্থিত ছিলেন।
এছাড়া বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সরকারের একাধিক মন্ত্রী ও দলের শীর্ষ নেতারা হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজখবর নেন। তাদের মধ্যে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তাঁরা কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসার সার্বিক তদারকি করেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৮ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৮ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৯ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৯ ঘণ্টা আগে