ভোলায় নিখোঁজ যুবকের লাশ মিলল প্রতিবেশীর সেপটিক ট্যাংকেভোলার দৌলতখানে নিখোঁজের ৩ দিন পর প্রতিবেশীর ঘরের সেপটিক ট্যাংক থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার চরখলীফা ইউনিয়নে নায়েব বাড়ির প্রবাসী মোসলে উদ্দিনের সেপটিক ট্যাংকে মরদেহটি পাওয়া যায়।
ভোলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে তিন আসামি গ্রেপ্তারভোলার তজুমদ্দিনে বাক্প্রতিবন্ধী (কথা অস্পষ্ট) এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (ভোলা সদর সার্কেল) মো. ইব্রাহিম।
চরফ্যাশনে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ এলাকায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ হাজারীগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ভোলায় রোজা শুরুসৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। তাদের সঙ্গে মিল রেখে সেহেরি খেয়েছেন ভোলার পাঁচ উপজেলার অন্তত ১৪টি গ্রামের মানুষ। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) তাদের প্রথম রোজা পূর্ণ হবে।
ছেলেকে মারধরের প্রতিবাদের পর বাবাকে কুপিয়ে হত্যাভোলার চরফ্যাশন উপজেলায় আব্দুর রহিম ভুট্টু (৫০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১০টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের কলেরহাট সড়কের মাথায় এ ঘটনা ঘটে। ছেলেকে মারধরের প্রতিবাদ করায় এ হত্যাকাণ্ড বলে জানিয়েছেন স্বজনরা।
জনগণ সার্বভৌমত্বের পক্ষে রায় দিয়েছেন: হাফিজ উদ্দিনবিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনে জনগণ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে রায় দিয়েছেন। বিএনপি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে দলের জনপ্রিয়তাও প্রতিষ্ঠা করেছে।
ভোলার চারটি আসনে ৮ প্রার্থী ছাড়া সবার জামানত বাজেয়াপ্তত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলার চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ২৯ জন প্রার্থীর মধ্যে ২১ জনই জামানত হারিয়েছেন। প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় বিধি অনুযায়ী তাঁদের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।
ভোলা-১: নজরে সংখ্যালঘু ও আওয়ামী লীগের ভোটআসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনের ভোটের সমীকরণ ভিন্ন দিকে মোড় নিচ্ছে। দীর্ঘদিনের চিরপ্রতিদ্বন্দ্বী ‘নৌকা’ ও ‘ধানের শীষ’ প্রতীক এবারের ব্যালটে না থাকায় নির্বাচনী মাঠে তৈরি হয়েছে নতুন এক রাজনৈতিক বাস্তবতা।
ভোলা-১এবার আর ফাঁকা বুলি নয়, ‘সেতু ও মেডিকেল কলেজ’ বাস্তবায়নের রোডম্যাপ চান ভোটাররাপ্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও চিকিৎসাসেবা ও যোগাযোগ ব্যবস্থায় চরম অবহেলার শিকার দ্বীপ জেলা ভোলা। এই জেলার ভোলা-১ (সদর) আসনের ভোটাররা এবার শুধু মুখের আশ্বাসে সন্তুষ্ট থাকতে নারাজ, তারা সমস্যা সমাধানের সুস্পষ্ট পরিকল্পনা ও বাস্তবায়নের ‘রোডম্যাপ’ চাচ্ছেন ত্রয়োদম জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদে
ভোলা-২গ্যাস-বিদ্যুতের ভোলায় কেন বেকারত্বের অভিশাপ, প্রশ্ন তরুণ ভোটারদেরপ্রাকৃতিক গ্যাস ও বিদ্যুৎ সম্পদে সমৃদ্ধ ভোলা-২ (বোরহানউদ্দিন ও দৌলতখান) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। এই আসনে এবার ১৭ হাজারের বেশি তরুণ ও নতুন ভোটার প্রথমবারের মতো তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
ভোলার ১৭ লাখ ভোটারের প্রধান দাবি নদীভাঙন রোধ ও বালু সিন্ডিকেট নির্মূলদ্বীপ জেলা ভোলার মানুষের কাছে নদীভাঙন মানেই এক চিরস্থায়ী আতঙ্ক। প্রতিবছর বর্ষা এলেই মেঘনা ও তেঁতুলিয়া নদীর করাল গ্রাসে বিলীন হয় হাজার হাজার মানুষের ঘরবাড়ি ও সহায়-সম্বল।
নির্বাচনে পক্ষপাতিত্ব করলে ভয়ানক কঠিন ব্যবস্থা নেবে কমিশন: ইসি সানাউল্লাহভোলায় এক সভায় নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘নির্বাচন সংশ্লিষ্ট কেউ যদি ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছা এবং পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠতে না পেরে পক্ষপাতিত্ব প্রদর্শন করেন, তবে তাঁর ব্যাপারে নির্বাচন কমিশন ভয়ানক কঠিন হবে।’