স্ট্রিম সংবাদদাতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কেউ পক্ষপাতিত্ব করলে তাঁর ব্যাপারে ভয়ানক কঠিন ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, ‘নির্বাচন সংশ্লিষ্ট কেউ যদি ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছা এবং পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠতে না পেরে পক্ষপাতিত্ব প্রদর্শন করেন, তবে তাঁর ব্যাপারে নির্বাচন কমিশন ভয়ানক কঠিন হবে।’
ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আজ শনিবার (৩১ জানুয়ারি) সকালে এক সভায় ইসি সানাউল্লাহ এসব কথা বলেন। সেখানে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে সভা করেন। এ সময় পোস্টাল ভোটের বিষয়ে সর্বোচ্চ কঠোর নিরাপত্তার বিষয়েও নির্দেশনা দেন ইসি।
‘দেশে গুজব এখন শিল্পের পর্যায়ে চলে গেছে’ উল্লেখ করে ইসি সানাউল্লাহ দু-চারজন লোকের জন্য যাতে কোনো বাজে ঘটনা না ঘটে, সেজন্য সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন। কোনো ঘটনা ঘটলে গুজব রোধে তাৎক্ষণিক সঠিক তথ্য গণমাধ্যমকে জানানোর জন্যও নির্দেশনা দেন এই নির্বাচন কমিশনার।
ভোটকেন্দ্রে বয়স্ক, প্রতিবন্ধী ও মহিলাদের ভোটদানের ক্ষেত্রে আনসার ভিডিপি সদস্যসহ নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার নির্দেশ দেন ইসি সানাউল্লাহ। এছাড়া নির্বাচন সামগ্রী নিয়ে ভোটকেন্দ্রে পৌঁছানোর পর স্থানীয়দের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা বা আতিথেয়তা না নেওয়ার নির্দেশ দেন তিনি।
সভায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহ কাওছার ও কোস্ট গার্ডের জোনাল কমান্ডারসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৮ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৮ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৯ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৯ ঘণ্টা আগে