স্ট্রিম সংবাদদাতা

ভোলায় মেঘনা নদীতে লঞ্চের ধাক্কায় একটি স্পিডবোট উল্টে যায়। এতে স্পিডবোটের সাত আরোহী নদীতে পড়ে যান। পরে ছয়জনকে জীবিত উদ্ধার করা গেলেও ফখরুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবল নিখোঁজ হয়েছেন।
বুধবার (১৮ মার্চ) রাতে ভোলার লালমোহনে মঙ্গলশিকদার লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে বরিশাল থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে তাঁদের সঙ্গে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে। নিখোঁজ ফকরুল মঙ্গলশিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়।
লালমোহন ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। আজ সকালে বরিশাল থেকেও একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, স্পিডবোটে করে মেঘনা নদীতে মৎস্য রক্ষায় যৌথ অভিযানে যাচ্ছিলেন মৎস্য বিভাগ ও পুলিশ সদস্যরা। সাত সদস্যের একটি দল সন্ধ্যায় মঙ্গলশিকদার লঞ্চঘাট থেকে ভাড়া করা স্পিডবোটে বাত্তির খালের উদ্দেশে রওনা দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এমভি কর্নফুলী-১০ লঞ্চটি ঘাটে ভেড়ানোর সময় এর পেছনের তীব্র স্রোতে স্পিডবোটটি নিয়ন্ত্রণ হারিয়ে লঞ্চটির সঙ্গে ধাক্কা লাগে। এতে বোটটি উল্টে সবাই নদীতে পড়ে যান।
স্থানীয়দের সহায়তায় ছয়জনকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে