স্ট্রিম সংবাদদাতা

নানা ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জামায়াতে ইসলামীর পরিকল্পনা দেশব্যাপী স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন জোনায়েদ সাকি। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বাঞ্ছারামপুর উপজেলা সদরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, “রাজনৈতিক ক্ষমতার লড়াইয়ে অনেক পুরোনো পদ্ধতি ও কৌশল অবলম্বন করা হচ্ছে। জনগণের ভোটের চেয়ে এখন কোনো কোনো দলের আস্থা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ওপর বেশি। বিশেষ করে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের এমন পরিকল্পনা দেশব্যাপী স্পষ্ট হয়ে গেছে। বাঞ্ছারামপুরেও আমরা তার নানা লক্ষণ দেখছি।”
তিনি অভিযোগ করে বলেন, সারা দেশে পরিকল্পিতভাবে এই ইঞ্জিনিয়ারিং করার ছক আঁকা হয়েছে। এর মধ্যে রয়েছে অনুপস্থিত ভোটারদের ভোট দিয়ে দেওয়া এবং আঙুলের কালি মোছার জন্য মেডিসিন নিয়ে আসা। এছাড়া একই ব্যক্তিকে দিয়ে একাধিক ভোট দেওয়ানো এবং কেন্দ্রে ইচ্ছাকৃতভাবে জটলা তৈরি করে সাধারণ ভোটারদের বাধা দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে তিনি দাবি করেন।
প্রশাসনের ভূমিকা নিয়ে সাকি বলেন, “প্রশাসন কোনো দলের পক্ষে প্রভাবিত হলে অনেক অনিয়মই তাদের নজরে আসবে না। জাল ভোট দেওয়া, কেন্দ্র দখল এবং কালো টাকা ছড়ানোর বিষয়ে আমরা প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছি। তাঁরা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।”
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান পলাশ এবং নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম এ খালেকসহ অন্যান্য স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১১ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১২ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে