নাফ নদী থেকে ট্রলারসহ ৫ জেলেকে অপহৃরণ মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীরকক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে পাঁচ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর লোকজন। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে জেলেদের অপহরণ করা হয়।
মালয়েশিয়ায় পাচারকালে শিশুসহ ১৫ জনকে উদ্ধারকক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় কোস্ট গার্ড ও র্যাবের যৌথ অভিযানে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা শিশুসহ ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
পাহাড়ের গুহায় মাটিচাপা অবস্থায় কৃষকের মরদেহ উদ্ধারকক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ের একটি গুহা থেকে মাটিচাপা অবস্থায় নিখোঁজ কৃষক মো. হোসেনের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকালে হ্নীলা উলুচামারি গহীন পাহাড়ের একটি গুহা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
উপকূলে জেলের জালে ধরা পড়ল ২০০ কেজির ‘পাখি মাইট্যা’কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ উপকূলে জেলের জালে ধরা পড়েছে প্রায় ২০০ কেজি ওজনের একটি বিশালাকৃতির সেইলফিশ; যা স্থানীয়দের কাছে মাছটি ‘পাখি মাইট্যা’ নামে পরিচিত।
টেকনাফের পাহাড়ে দুই গ্রুপের গোলাগুলিকক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
টেকনাফের পাহাড়ি জনপদ থেকে ৬ কৃষককে অপহরণের অভিযোগকক্সবাজারের টেকনাফের পাহাড়ি জনপদ থেকে ছয় কৃষককে অপহরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার সংলগ্ন পাহাড়ি এলাকায় কৃষিকাজে যাওয়ার সময় অস্ত্রধারী একটি চক্র তাদের জিম্মি করে পাহাড়ের ভেতর নিয়ে যায়।
টেকনাফ সীমান্তে অর্ধশতাধিক স্থলমাইনের চাপ প্লেট উদ্ধারকক্সবাজারের টেকনাফ উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে অর্ধশতাধিক স্থলমাইনের চাপ প্লেট (অগ্রভাগ) উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া সীমান্ত এলাকায় যৌথ অভিযানে এসব চাপ প্লেট উদ্ধার করে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোহিঙ্গা ক্যাম্প থেকে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারকক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প থেকে একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) মরদেহটি উদ্ধার করে।
টেকনাফ সীমান্তে বাড়ছে আতঙ্ক, গুলিবিদ্ধ শিশু ঢাকায়রাখাইন থেকে প্রতিনিয়ত গোলা, মর্টার শেল এসে পড়ছে টেকনাফে। আতঙ্কে কৃষক, জেলে ও মৎস্যজীবীরা কাজে যেতে পারছেন না।
টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পাকক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তবর্তী নাফ নদীতে মাইন বিস্ফোরণে মো. হানিফ (২৮) নামের এক যুবকের বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, মাইনটি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) পুঁতে রেখেছিল।
মিয়ানমারে সংঘাত: পালিয়ে বাংলাদেশে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫৩ জনমিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সশস্ত্র সংঘর্ষের প্রভাবে বাংলাদেশ সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু গুলিবিদ্ধ হয়েছে।
রাখাইনে সংঘাত: গুলিবিদ্ধ শিশুটি এখনো জীবিতকক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জেরে ছোড়া গুলিতে বাংলাদেশি এক শিশু নিহত হয়েছে বলে যে খবর প্রচার হয়েছিল, তা সঠিক নয়।