স্ট্রিম সংবাদদাতা

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ উপকূলে জেলের জালে ধরা পড়েছে প্রায় ২০০ কেজি ওজনের একটি বিশালাকৃতির সেইলফিশ; যা স্থানীয়দের কাছে মাছটি ‘পাখি মাইট্যা’ নামে পরিচিত।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে শাহপরীর দ্বীপ মিস্ত্রীপাড়া এলাকার বাসিন্দা সব্বির আহমদের মালিকানাধীন একটি ট্রলার ১১ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যান। ট্রলারটি সেন্টমার্টিন দ্বীপের পশ্চিম পাশে জাল ফেললে বিভিন্ন প্রজাতির মাছের সঙ্গে বড় আকারের সেইলফিশটি আটকা পড়ে।
ট্রলার মালিক সব্বির আহমদ জানান, জাল তোলার সময় বিশাল আকৃতির মাছটি দেখে সবাই বিস্মিত হন। পরে ওজন করে দেখা যায় মাছটির ওজন প্রায় ২০০ কেজি। স্থানীয় এক মাছ ব্যবসায়ীর কাছে এটি বিক্রি করা হয়।
তিনি আরও জানান, রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাছটি শাহপরীর দ্বীপ থেকে এনে টেকনাফ পৌরসভার কায়ুকখালী ফিশারিতে বরফ দিয়ে সংরক্ষণ করা হয়। সেখান থেকে বরফসহ গাড়িযোগে চট্টগ্রাম ফিশারি ঘাটে পাঠানো হয়েছে।
মাছ ব্যবসায়ী আহমেদ কবির বলেন, মাছটি ৪০ হাজার টাকায় কেনা হয়েছে। বর্তমানে এটি চট্টগ্রামে বিক্রির প্রস্তুতি চলছে।
টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা উম্মূল ফারা বেগম তাজকিরা বলেন, সেইলফিশ সমুদ্রের দ্রুতগামী মাছগুলোর অন্যতম। এর পিঠের বড় পাখনা পাখির ডানার মতো বিস্তৃত হওয়ায় স্থানীয়ভাবে একে ‘পাখি মাইট্যা’ বলা হয়।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৮ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৯ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে