স্ট্রিম সংবাদদাতা

কক্সবাজারের টেকনাফ উপজেলাধীন সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলামকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মারামারি ও দোকান ভাঙচুরের একটি মামলায় তাঁকে এই দণ্ডাদেশ দেওয়া হয়। একই মামলায় অভিযুক্ত অপর চারজনকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেনের আদালত এ রায় ঘোষণা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালে সেন্টমার্টিন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য রশিদ আহমদ দোকান ভাঙচুর, লুটপাট ও হামলার অভিযোগে টেকনাফ থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি দীর্ঘ সময় বিচারাধীন থাকার পর আদালত সাক্ষ্যপ্রমাণ ও নথিপত্র পর্যালোচনা করে রায় প্রদান করেন।
রায়ে এক নম্বর আসামি ফয়েজুল ইসলামকে দুই বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। তবে অপর চারজনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস দেন।
উল্লেখ্য, নির্বাচিত চেয়ারম্যান মুজিবুর রহমানের অনুপস্থিতিতে ইউনিয়ন পরিষদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার স্বার্থে ২০২৫ সালের ৬ মার্চ পরিষদের এক সিদ্ধান্তে সদস্য ফয়েজুল ইসলামকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে