স্ট্রিম সংবাদদাতা

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প থেকে একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) মরদেহটি উদ্ধার করে।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে নয়াপাড়া ক্যাম্পের বিকাশ মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এপিবিএন পুলিশের নয়াপাড়া ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক সুশান্ত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের নাম আব্দুর রহিম (৫০)। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়ার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, আব্দুর রহিম একজন চিহ্নিত ডাকাত ছিলেন। তাঁর বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
পরিদর্শক সুশান্ত কুমার সরকার জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থলে গিয়ে সড়কের পাশ থেকে গুলিবিদ্ধ মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের বরাতে তিনি আরও জানান, মঙ্গলবার মধ্যরাতে নয়াপাড়া ক্যাম্প এলাকায় একাধিক গুলির শব্দ শোনা যায়। পরে ভোরে ফজরের নামাজে যাওয়ার সময় বিকাশ মোড় এলাকায় রক্তাক্ত অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর তাঁরা পুলিশে খবর দেন।
পুলিশের প্রাথমিক ধারণা, ডাকাতদলের অভ্যন্তরীণ কোন্দল বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড হতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এপিবিএন পুলিশের ওই কর্মকর্তা।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে