আফগানিস্তানে তীব্র তুষারপাত ও ভারী বৃষ্টিতে ৬১ জনের মৃত্যুআফগানিস্তানে গত তিন দিন ধরে চলা তীব্র তুষারপাত ও ভারী বৃষ্টিপাতে অন্তত ৬১ জন নিহত এবং ১১০ জন আহত হয়েছেন।
বারিন্দে নীরব সংকেত: রাজশাহীতে কমছে বৃষ্টি, বাড়ছে খরার ছায়া১৯৯০ থেকে ২০২৩—এই ৩৪ বছরের বার্ষিক বৃষ্টিপাত বিশ্লেষণে দেখা যায়, রাজশাহী অঞ্চলে বৃষ্টির একটি পরিসংখ্যানগতভাবে তাৎপর্যপূর্ণ নিম্নমুখী ধারা রয়েছে। হিসাব অনুযায়ী, প্রতি বছর গড়ে প্রায় ১০ দশমিক ৮ মিলিমিটার করে বৃষ্টি কমছে।
‘৩০০ বছরে সর্বোচ্চ’ বৃষ্টিপাত থাই শহরে: দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে ভয়াবহ বন্যাথাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। প্রবল বর্ষণে দশটি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া মালয়েশিয়ার সীমান্তবর্তী বাণিজ্যিক শহর হাট ইয়াইয়ে ৩০০ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। এক দিনে সেখানে ৩৩৫ মিমি বৃষ্টি রেকর্ড করা হয়।
অপ্রত্যাশিত বৃষ্টিতে তলিয়ে গেছে বরেন্দ্র অঞ্চল, বিপাকে কৃষকবরেন্দ্র অঞ্চলে বছরে গড়ে ১ হাজার ২০০ থেকে দেড় হাজার মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়। সাধারণত বৃষ্টিপাত কম হয় বলে এই অঞ্চল ক্রমেই খরাপ্রবণ হয়ে উঠছে। কিন্তু শুক্রবার (৩১ অক্টোবর) রাতের অস্বাভাবিক বৃষ্টিতে বরেন্দ্র অঞ্চলের অনেক এলাকা তলিয়ে গেছে।
বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু, কী পরিবর্তন আসছে আবহাওয়ায়দেশজুড়ে বিদায় নিচ্ছে বৃষ্টি বয়ে আনা মৌসুমি বায়ু। বর্ষা বিদায়ের এই সময়টায় আবহাওয়ায় বড় পরিবর্তন আসছে। আর্দ্রতা কমছে, বাড়ছে দিন-রাতের তাপমাত্রার পার্থক্য।
হালকা বৃষ্টি থাকতে পারে শনিবার সকাল পর্যন্তআগামীকাল শনিবার (১১ অক্টোবর) সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ ছাড়া দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আগামী পাঁচ দিনের মধ্যে বিদায় নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৬ অক্টোবর থেকে কমতে পারে বৃষ্টিচলতি মাসেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে এর প্রভাব এখনই দেখা দেবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সারা দেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসমৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর ফলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সারা দেশে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে জানানো হয়েছে ।
রাজধানীতে ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড, ঝরতে পারে সারা দিনইরাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) তথ্য অনুযায়ী, মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত ৬ ঘণ্টায় ঢাকায় ১৩২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা সারা দেশে সর্বোচ্চ।
সুপার টাইফোন রাগাসার আঘাতে তাইওয়ানে নিহত ১৪, বিপর্যস্ত হংকংচলতি বছরের সবচেয়ে শক্তিশালী উপকূলীয় ঘূর্ণিঝড় সুপার টাইফোন রাগাসা হংকং ও তাইওয়ানে আঘাত হেনেছে। ঘূর্ণিঝড়টির তাণ্ডবে এবং প্রবল বৃষ্টিপাতে তাইওয়ানে এখন পর্যন্ত অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এছাড়া ঘূর্ণিঝড়টির প্রভাবে ভারী বৃষ্টি ও প্রবল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে হংকং।
টানা বৃষ্টির পর গরম বাড়ার আভাস, সাগরে নতুন লঘুচাপের শঙ্কাদুই দিনের টানা বৃষ্টিপাতের পর মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে রাজধানীসহ সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনে আবহাওয়া কিছুটা শুষ্ক থাকলেও তাপমাত্রা বেড়ে গরমের তীব্রতা বাড়তে পারে।
ঢাকায় সকাল থেকে বৃষ্টি, সড়কে ভোগান্তিরাজধানী ঢাকার আজ সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হয়েছে। সকাল ৯টা পেরিয়ে গেলেও সূর্যের দেখা মেলেনি। থেমে থেমে সকাল থেকে শোনা গেছে বজ্রপাতের শব্দও। এতে করে ভোগান্তিতে পড়েছেন পথচারীরা।