স্ট্রিম প্রতিবেদক

রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) তথ্য অনুযায়ী, মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত ৬ ঘণ্টায় ঢাকায় ১৩২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা সারা দেশে সর্বোচ্চ।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে আজ সকাল সাড়ে ৭টার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ৬ ঘণ্টায়ও রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ৯৮ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি ঢাকাতেই হয়েছে। তবে এ বৃষ্টির কারণ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নয়। অধিদপ্তরের ভাষ্য অনুযায়ী, মূলত একটি গভীর সঞ্চারণশীল মেঘমালার কারণে এই অতি ভারী বৃষ্টি হচ্ছে।
বৃষ্টির ধরন অনুযায়ী, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারী বৃষ্টি বলা হয়, আর ৮৮ মিলিমিটারের বেশি হলে তা অতি ভারী বৃষ্টি হিসেবে গণ্য করা হয়। সেদিক থেকে ঢাকায় এ বৃষ্টি অতি ভারী পর্যায়ে পড়ছে।
এদিকে গতরাতের অতি ভীরী বৃষ্টির কারণে রাজধানীর সড়কগুলোতে বৃষ্টির পানি জমে গেছে, এতে জনজীবনে ভোগান্তি তৈরি হয়েছে। ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল।
অন্যদিকে, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জায়গায়ও ভারী বৃষ্টি হচ্ছে। আগামী ৪ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় ঢাকাসহ দেশের সব বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে পাহাড়ি এলাকায় ভূমিধস এবং ঢাকা ও চট্টগ্রাম শহরে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।
এক সতর্কবার্তায় অধিদপ্তর জানায়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর কারণে সকাল ৯টা থেকে পরবর্তী তিন দিনে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী (৪৪-৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটারের বেশি/২৪ ঘণ্টা) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৮ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে