স্ট্রিম প্রতিবেদক

রাজধানীতে আজ বুধবার সন্ধ্যার পর বৃষ্টি শুরু হয়েছে। প্রথমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি দিয়ে শুরু হলেও কিছুক্ষণের মধ্যে তা বজ্রপাতসহ মাঝারি বৃষ্টিতে পরিণত হয়। হঠাৎ বৃষ্টিতে ছিল কালবৈশাখীর আমেজ। এ ছাড়া ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকেও বৃষ্টির খবর পাওয়া গেছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান স্ট্রিমকে বলেন, “আজ মূলত ঢাকা বিভাগেই বৃষ্টি হয়েছে। তবে আগামী কয়েক দিন সিলেট ও রংপুরসহ আরও কয়েকটি বিভাগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।” তিনি আরও জানান, আজ সন্ধ্যার পর থেকে ঢাকায় ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।“
গত ২৫ মার্চ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত আগামী ৫ দিনের একটি পূর্বাভাস প্রকাশ করা হয়। পূর্বাভাস অনুযায়ী, বুধবার (২৫ মার্চ) থেকে আগামী ৫ দিন ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে