স্ট্রিম প্রতিবেদক

মাঝ ফাল্গুনে এসে রাজধানীবাসী দেখল মৌসুমের প্রথম বৃষ্টি। সোমবার (২ মার্চ) বেলা ৩টার পরপর নামে বৃষ্টি। কয়েক মিনিট স্থায়ী ছিল। ধুলোয় ধূসর নগরীর গাছপালা এই বৃষ্টিতে কিছুটা সতেজ হলেও, বাসিন্দাদের জন্য অস্বস্তি রয়েই গেছে।
সাধারণত বৃষ্টি হলে বাতাসের ধূলিকণা ধুয়ে যায় এবং বায়ুমানের উন্নতি ঘটে। কিন্তু সোমবার বৃষ্টির পরও বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষস্থানে ঢাকা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির স্ট্রিমকে জানান, রোববার রাতেই ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে বৃষ্টির আভাস দেওয়া হয়েছিল। সোমবার মৌসুমের প্রথম বৃষ্টি ঝরেছে। মাত্র কয়েক মিনিটে ঢাকায় ২ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সোমবার সকালের পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে। এর প্রভাবেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল।
এদিকে, কানাডার সাসকাচেওয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন নিয়ে পিএইচডি গবেষণারত বাংলাদেশি মোস্তফা পলাশ ফেসবুকে লিখেছেন, ঢাকা শহরসহ এর দক্ষিণ-পূর্ব পাশের জেলাগুলোর ওপরে হালকা বজ্রপাতসহ হালাক থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে বেলা ৩টা বেজে ২০ মিনিটের পর থেকে রাত ১০টার মধ্যে। বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোয়।
ঢাকা বিভাগের ঢাকা, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী; চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী; সিলেট বিভাগের মৌলভীবাজার, হবিগঞ্জ এবং বরিশাল বিভাগে বৃষ্টির হালকা সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলার ওপর বেলা ৪টার পর থেকে রাত ১০টার মধ্যে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে বলে উল্লেখ করেছেন পলাশ।
দুপুরের পর থেকেই মেঘলা আকাশ
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে পাওয়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার দুপুরের পূর্বাভাসে বলা হয়েছিল, আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। বাস্তবেও তা-ই দেখা গেছে। এ সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ার কথা জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যে, রোববার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দুপুর ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬২ শতাংশ।
বৃষ্টির পরও দূষণে শীর্ষে
বৃষ্টির স্নিগ্ধতায় নগরীতে কিছুটা স্বস্তি ফিরলেও বায়ুমান সূচকের (একিআই) ভয়াবহ চিত্র সেই স্বস্তি কেড়ে নিয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের লাইভ ডেটা অনুযায়ী, নোমবার বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত সময়ে ১৮৫ একিউআই স্কোর নিয়ে বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে দূষণের দিক থেকে এক নম্বরে অবস্থান করছিল ঢাকা। এই স্কোর ‘অস্বাস্থ্যকর’ বায়ুমান নির্দেশ করে। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল যথাক্রমে চীনের বেইজিং এবং কিরগিজস্তানের বিশকেক।
আইকিউএয়ারের দৈনিক পূর্বাভাসেও ঢাকার বায়ুমান সূচক ১৫৬ দেখানো হয়েছে, যা সার্বিকভাবেই অস্বাস্থ্যকর। এর অর্থ হলো, ২ দশমিক ৬ মিলিমিটারের এই হালকা বৃষ্টি ঢাকার পুঞ্জীভূত দূষণ কমানোর জন্য মোটেও যথেষ্ট ছিল না।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৫ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৫ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৬ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৬ ঘণ্টা আগে