৯ মাস বন্ধ থাকবে সেন্টমার্টিন ভ্রমণ: দুই মাসে গেছেন লক্ষাধিক পর্যটকসরকারি বিধিনিষেধের আলোকে পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষার স্বার্থে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে আগামী ৯ মাসের জন্য পর্যটক ভ্রমণ বন্ধ করা হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল রোববার (১ ফেব্রুয়ারি) থেকে কক্সবাজার–সেন্টমার্টিন নৌরুটে কোনো পর্যটকবাহী জাহাজ চলাচল করেনি।
টেকনাফের পাহাড়ে দুই গ্রুপের গোলাগুলিকক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
টেকনাফের পাহাড়ি জনপদ থেকে ৬ কৃষককে অপহরণের অভিযোগকক্সবাজারের টেকনাফের পাহাড়ি জনপদ থেকে ছয় কৃষককে অপহরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার সংলগ্ন পাহাড়ি এলাকায় কৃষিকাজে যাওয়ার সময় অস্ত্রধারী একটি চক্র তাদের জিম্মি করে পাহাড়ের ভেতর নিয়ে যায়।
রামুতে ইজিবাইক চালককে গলা কেটে হত্যাকক্সবাজারের রামুতে এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৬ জানুয়ারি) রাতে ইউনিয়নের দক্ষিণ মিঠাছড়ি এলাকা থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা ঘাটে রেখেই ১০ বছর ধরে চলছিল কাপড় ধোয়ার কাজকক্সবাজারের রামু উপজেলার প্রত্যন্ত গ্রামে অবস্থিত পুকুর থেকে উদ্ধার করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি অবিস্ফোরিত বোমা। আশ্চর্যজনকভাবে গত ১০ বছর ধরে ওই বোমা ঘাটে রেখেই সেখানে কাপড় ধোয়ার কাজ করছিলেন স্থানীয়রা।
যৌথবাহিনীর অভিযান: পালাতে গিয়ে কাদায় আটকালেন সাবেক ইউপি চেয়ারম্যানকক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে সাবেক ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদারকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় চায়ের দোকানে বসে থাকার সময় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
রামুতে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে গুলি করে হত্যাকক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে দুর্বৃত্তদের গুলিতে শফিউল আলম ওরফে লেদা পুতু (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ২টার দিকে গর্জনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাঝিকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
টেকনাফ সীমান্তে অর্ধশতাধিক স্থলমাইনের চাপ প্লেট উদ্ধারকক্সবাজারের টেকনাফ উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে অর্ধশতাধিক স্থলমাইনের চাপ প্লেট (অগ্রভাগ) উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া সীমান্ত এলাকায় যৌথ অভিযানে এসব চাপ প্লেট উদ্ধার করে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মধ্যরাতের আগুনে পুড়ে ছাই রোহিঙ্গা ক্যাম্পের সাড়ে চারশ ঘরকক্সবাজারের উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই পুড়ে গেছে সাড়ে ৪ শতাধিক ঘরসহ শিক্ষাপ্রতিষ্ঠান ও উপাসনালয়। শীতের রাতে সব হারিয়ে এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন ক্ষতিগ্রস্তরা।
রোহিঙ্গা ক্যাম্প থেকে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারকক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প থেকে একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) মরদেহটি উদ্ধার করে।
টেকনাফ সীমান্তে বাড়ছে আতঙ্ক, গুলিবিদ্ধ শিশু ঢাকায়রাখাইন থেকে প্রতিনিয়ত গোলা, মর্টার শেল এসে পড়ছে টেকনাফে। আতঙ্কে কৃষক, জেলে ও মৎস্যজীবীরা কাজে যেতে পারছেন না।
মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে আগুনে পুড়েছে স্ক্র্যাপ ইয়ার্ডকক্সবাজারের মহেশখালী উপজেলায় অবস্থিত মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রে লাগা আগুন প্রায় আড়াইঘণ্টা পর মধ্যরাতে নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটের সময় আগুনের সূত্রপাত হয় স্ক্র্যাপের ভাগাড়ে।
মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুনকক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে প্রকল্প এলাকার টাউনশিপ সংলগ্ন স্ক্র্যাপ ইয়ার্ডে এই সূত্রপাত হয়।
আ.লীগ নেতার বাবার জানাজায় সালাহউদ্দিন: ‘পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণ হবে’কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীর বাবার জানাজায় অংশ নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণ হবে।’
কক্সবাজারে অস্ত্রসহ ১৯ ডাকাত আটক, গুলিবিদ্ধ একজনের মৃত্যুকক্সবাজারের কলাতলী সমুদ্র সৈকত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ ১৯ ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মিয়ানমারে সংঘাত: পালিয়ে বাংলাদেশে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫৩ জনমিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সশস্ত্র সংঘর্ষের প্রভাবে বাংলাদেশ সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু গুলিবিদ্ধ হয়েছে।
রাখাইনে সংঘাত: গুলিবিদ্ধ শিশুটি এখনো জীবিতকক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জেরে ছোড়া গুলিতে বাংলাদেশি এক শিশু নিহত হয়েছে বলে যে খবর প্রচার হয়েছিল, তা সঠিক নয়।