মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাতে ছোড়া গুলি বাংলাদেশ সীমান্তে, শিশু গুলিবিদ্ধকক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জেরে ছোড়া গুলিতে বাংলাদেশি এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। অবশ্য শুরুর দিকে শিশুটি মারা গেছে বলে খবর প্রচার করা হলেও বিকালে জানানো হয় শিশুটি জীবিত আছে।
প্রার্থীকে উড়ো চিঠি, আপনার পরিণতি হবে হাদির মতোত্রয়োদশ সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে উড়ো চিঠি পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে।
মামলা জটিলতায় জামায়াত নেতা আযাদের মনোনয়ন বাতিলকক্সবাজার-২ (মহেশখালী ও কুতুবদিয়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।
সেন্টমার্টিন ভ্রমণে ১৯ ঘণ্টার ধকল, মাঝরাতে ফিরল পর্যটকবাহী জাহাজসেন্টমার্টিন থেকে রাত ৮টায় যাত্রা করে প্রায় ৮ ঘণ্টা পর অবশেষে কক্সবাজার ফিরে এসেছে পর্যটকবাহী ৫টি জাহাজ। সোমবার (২৯ ডিসেম্বর) ভোররাত ৩টার দিকে শহরের নুনিয়ারছড়া ঘাটে ফিরে আসা পর্যটকদের চোখে-মুখে ছিল ক্লান্তির ছাপ।
কক্সবাজারে সেন্ট মার্টিনগামী জাহাজে আগুনকক্সবাজারে সেন্ট মার্টিনগামী একটি পর্যটকবাহী জাহাজে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে কক্সবাজার জেলা শহরের নুনিয়াছড়া এলাকায় বিআইডব্লিউটিএ জেটিতে নোঙর করা ‘দ্য আটলান্টিক ক্রুজ’ জাহাজে আগুন লাগে। তবে ওই সময় জাহাজে কোনো পর্যটক না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
রোহিঙ্গাদের রান্নার জন্য গ্যাস সরবরাহে ২৫ লাখ ডলার দেবে চীনবাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের রান্নার জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহে ২৫ লাখ মার্কিন ডলার অনুদান দেবে চীন। আজ রোববার জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
টেকনাফে জেটি ঘাটের অদূরে স্পিডবোট ডুবি, মা-মেয়ের মৃত্যুকক্সবাজারের সেন্টমার্টিন থেকে টেকনাফে যাওয়ার পথে বঙ্গোপসাগরে স্পিডবোট ডুবিতে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি ঘাটের অদূরে গোলারচর সংলগ্ন সাগরে এ ঘটনা ঘটে।
কক্সবাজারে ইয়াবা পাচারের দায়ে দুজনের মৃত্যুদণ্ডকক্সবাজারে ইয়াবা পাচারের অভিযোগে এক রোহিঙ্গাসহ দুজনের মত্যুদণ্ড এবং দুই রোহিঙ্গার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ সময় একজনকে খালাস দেওয়া হয়েছে।
রোহিঙ্গা মানবিক সংকটকক্সবাজারে বসবাসরত প্রায় ১২ লক্ষ রোহিঙ্গার ভবিষ্যৎ কী? তাদের প্রত্যাবাসন কি সম্ভব? মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে চলে আসা রোহিঙ্গাদের নিয়ে আলোচনা করছেন হিউম্যান কনসার্ন ইউএসএ এর সিইও মাসুম মাহবুব।
রোহিঙ্গা ক্যাম্পে কী করছেন কানাডার সাংসদ ও সিনেটরআন্তর্জাতিক উন্নয়ন সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল ও হিউম্যান কনসার্ন ইউএসএর আমন্ত্রণে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন কানাডার সংসদ সদস্য সালমা জাহিদ, সামির জুবেরি এবং সিনেটর সালমা আতাউল্লাহজান। ১০ ও ১১ নভেম্বর দুই দিন ধরে তাঁরা ঘুরে দেখেছেন রোহিঙ্গাদের জীবনযাপন ও ক্যাম্প।
মুখে ৩১ দফা , মাঠে উল্টো খেলা: যেভাবে চলছে বিএনপির ক্লাইমেট পলিটিক্সকক্সবাজার ৪ আসনের বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীর জলবায়ু রক্ষা বিরোধী বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় চলছে। মানুষ বনাম কচ্ছপ-এই রাজনৈতিক বিভাজন কি বাস্তব, নাকি বিপজ্জনক ভুল ধারণা? টেকনাফ ও সেন্ট মার্টিনের মতো জলবায়ু সংবেদনশীল এলাকায় এই বিতর্ক আসলে কী বার্তা দিচ্ছে?
কক্সবাজারে বেড়াতে যাওয়ার সময় দুর্ঘটনা, সড়কে ঝরল ৫ প্রাণকক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রামগামী ‘মারছা পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস ও কক্সবাজারগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
৯ মাস পর দুয়ার খুললেও প্রথম দিন সেন্ট মার্টিন যায়নি কোনো পর্যটকবাহী জাহাজদীর্ঘ ৯ মাস পর গতকাল শনিবার (১ নভেম্বর) থেকে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে সরকার। কিন্তু প্রথম দিন কোনো জাহাজ সেন্ট মার্টিনে না যাওয়ার কারণে পর্যটকরা দ্বীপে যেতে পারেননি।
ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে গাছ উপড়ে এক নারীর মৃত্যু, বাংলাদেশের পরিস্থিতি কীঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ২ (দুই) নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।
কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট সাময়িক স্থগিত, জরুরি অবতরণেও ‘না’বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
কক্সবাজারের নুনিয়াছড়া থেকে সেন্ট মার্টিনে যাবে পর্যটকবাহী জাহাজকক্সবাজার শহরের নুনিয়াছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে সেন্ট মার্টিনে যাবে পর্যটকবাহী জাহাজ। আইনগত বিধিনিষেধের কারণে কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত থেকে সেন্ট মার্টিনে কোনো জাহাজ চালুর সুযোগ নেই।
সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম, টিকিট কিনতে হবে অনলাইনেপর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টাল থেকে অনলাইনে টিকিট কিনতে হবে। প্রতিটি টিকিটে ট্রাভেল পাস ও কিউআর কোড থাকবে। কিউআর কোড ছাড়া টিকিট নকল বলে গণ্য হবে।