ছয় সিটিতে দলীয় প্রশাসক নিয়োগ গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী: গাজী আতাউরছয় সিটি করপোরেশনে দলীয় নেতাদের প্রশাসক নিয়োগ দেওয়া গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।
সাংবাদিক হয়রানি বন্ধের দাবি ইসলামী আন্দোলনেরবেসরকারি ‘এখন টেলিভিশন’ ও রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ‘বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’– এর ঘটনা অশুভ সংস্কৃতির আভাস দিচ্ছে বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে দলটি সাংবাদিক হয়রানি বন্ধের দাবি জানিয়েছে।
ইসলামী আন্দোলনের প্রার্থী ২৫৮ আসনে, জামানত রক্ষা ১০ জনেরসারা দেশে ২৫৮ আসনে প্রার্থী দিয়ে ১০টিতে জামানত টেকাতে পেরেছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। স্থগিত থাকা শেরপুর-৩ ছাড়া ২৪৭ আসনেই জামানত গেছে দলটির। জয় মিলেছে মাত্র একটি আসনে। অবশ্য ২০ হাজারের বেশি ভোট পেয়েছেন ১৮ প্রার্থী।
সংসদে ৯ দলের প্রতিনিধিত্ব, অংশ নিয়েছিল ৫০ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীরা ৯টি দলের নেতা। তারাই আগামীর সংসদে জনগণের প্রতিনিধিত্ব করবেন। এর বাইরে সাতজন নির্দলীয় স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন, তারাও সংসদে জনগণের মুখপাত্র হবেন।
৪টি আসনে হামলা ও এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ ইসলামী আন্দোলনেরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন দেশের ৪টি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী ও এজেন্টদের ওপর হামলা এবং কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ জানিয়েছে দলটি।
ইসলামী আন্দোলনের শীর্ষ নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেনইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বরিশাল সদরের চরমোনাই ইউনিয়নের বিশ্বাসের হাট কেন্দ্রে ভোট দেবেন। দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ভোট দেবেন বরিশাল সিটির ২৪ নম্বর ওয়ার্ড রূপাতলী লালার দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
ইসলামী আন্দোলনই একমাত্র ইসলামের পক্ষে নির্বাচন করছে: চরমোনাই পীরজোটবদ্ধ কোনো রাজনৈতিক দল ইসলামের আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করবে না মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘জামায়াতে ইসলামী স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে—তারা শরিয়াহ আইন অনুযায়ী দেশ চালাবে না। সুতরাং ইসলামের পক্ষে বাক্স নেওয়া একমাত্র দল বর্তমানে ইসল
রাষ্ট্রের সর্বত্র শরিয়াহ প্রাধান্য, জাতির উদ্দেশে ভাষণে চরমোনাই পীরশরিয়াহকে রাষ্ট্রপরিচালনার সর্বত্র প্রাধান্য দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতির উদ্দেশে ভাষণে একথা বলেন তিনি।
সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন চরমোনাই পীরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। আজ রোববার (৮-ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনে তাঁর এই ভাষণ সম্প্রচার করা হবে।
হাতপাখা জয়ী হলে কাউকে বাড়িছাড়া হতে হবে না: চরমোনাই পীরইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘আমি কথা দিচ্ছি, হাতপাখা প্রতীককে আপনারা বিজয়ী করলে কাউকে আর বাড়িছাড়া হতে হবে না।’
নির্বাচনী মাঠে নতুন সমীকরণে ইসলামী আন্দোলনজামায়াত-এনসিপির ১১-দলীয় নির্বাচনী ঐক্য থেকে ঘোষণা দিয়ে বেরিয়ে যাওয়ার পর নতুন লক্ষ্যের দিকে ছুটছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। জোট ছাড়ার কারণে প্রচারের আলো থেকে কিছুটা দূরে সরে গেলেও দলটি জাতীয় নির্বাচনে অন্তত দুই অঙ্কের (ডাবল ডিজিট) আসন নিশ্চিত করতে চায়।
ইসলামী আন্দোলন রাষ্ট্রের সর্বত্র প্রাধান্য দেবে শরিয়াহরাষ্ট্রপরিচালনার সর্বত্র শরিয়াহকে প্রাধান্য দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এতে বলা হয়েছে, দলটি ক্ষমতায় গেলে ‘রাষ্ট্র পরিচালনার সব ক্ষেত্রে ইসলামের মৌলিক নীতিমালার পরিপালন’ করবে।