স্ট্রিম প্রতিবেদক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের ইসলামী দলগুলো। প্রতিবাদ জানানোর পাশাপাশি এই হত্যাকাণ্ড এবং ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে সোমবার (২ মার্চ) রাজধানীতে বিক্ষোভ মিছিলের ডাকও দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
রোববার (১ মার্চ) এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ জানান, ইরান একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। সেই দেশের প্রধান নেতাকে হত্যা করা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং প্রতিষ্ঠিত নিয়মনীতির প্রতি চরম অবজ্ঞা।
তারা আরও জানান, বর্তমান সামরিক উত্তেজনা মধ্যপ্রাচ্যকে এক অগ্নিগর্ভ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। এই সংঘাত বন্ধে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা রাখার এবং কূটনৈতিক উপায়ে সমাধানের পথে হাঁটার আহ্বান জানান তারা।
পৃথক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, নিজ বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা একটি কাপুরুষোচিত কাজ। মার্কিন-ইসরায়েলি এই বর্বরতা পুরো অঞ্চলের স্থিতিশীলতা বিপন্ন করবে। শোকাহত ইরানি জনতার প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
দলটির মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমাদ এই হামলাকে ‘আধুনিক বিশ্বব্যবস্থার ব্যর্থতা’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, হামলায় ইরানের অর্ধশতাধিক শিশু শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনা মানবতার জন্য কলঙ্কজনক। অবিলম্বে ইরানের ওপর হামলা বন্ধ এবং জাতিসংঘকে এ বিষয়ে নিন্দা প্রস্তাব আনার আহ্বানও জানান।
এদিকে ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে আগামীকাল জোহরের নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এতে অংশ নিতে দলটির পক্ষ থেকে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৮ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৯ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে