স্ট্রিম প্রতিবেদক

ঈদুল ফিতরের দিন সুবিধাবঞ্চিত ছিন্নমূল পথবাসীর জন্য আপ্যায়নের ব্যবস্থা করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির ঢাকা মহানগর উত্তরের সমাজকল্যাণ বিভাগের আয়োজনে এই ব্যবস্থা করা হচ্ছে।
বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ এক বিবৃতিতে এ কথা জানান।
বিবৃতিতে বলা হয়, ‘স্বাধীনতার অর্ধশতাব্দি পরেও রাজধানীতে হাজারো মানুষ গৃহহীন অবস্থায় রাস্তায় বসবাস করে। তাদের নিত্যদিনের খাবারের কোন সংস্থান নাই। ঈদের দিনে বিশেষ কিছু রান্না করা বা আয়োজন করার কোন সুযোগ নাই। রাষ্ট্রও তাদের জন্য কোন আয়োজন করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সীমিত সাধ্য নিয়ে এই মানুষদের পাশে দাড়াতে চায়। তারই অংশ হিসেবে ঈদের দিন সকালে মিরপুরের শাহ আলী মাজার এলাকায় আমরা তাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করব।’
বিবৃতিতে তিনি আরও বলেন, ‘দেশের বিত্তবানদের আমরা আহ্বান করব, বড় কোন আয়োজন দরকার নেই। বরং আপনি আপনার সামর্থ অনুসারে রান্না করে ছিন্নমূল মানুষকে বাসায় দাওয়াত দিন বা একটু হেঁটে আপনার বাসার আসেপাশে থাকা তাদের কাছে গিয়ে খাবার তুলে দিন। এলাকাবাসী সম্মিলিতভাবেও আয়োজন করতে পারেন। তাতে যদি একজন সুবিধাবঞ্চিত মানুষও ঈদের দিনে তৃপ্তি নিয়ে খেতে পারে তাতেই সার্থকতা।’

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১০ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১১ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে