ইসরায়েলের দিমোনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ২০ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর দিমোনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় একটি ভবন ধসে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) রাতে এই হামলার ঘটনা ঘটে। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসেস ভবন ধসের এই তথ্য নিশ্চিত করেছে।
শত্রুদের ‘পরাজিত’ করার দাবি ইরানের নতুন সর্বোচ্চ নেতারমধ্যপ্রাচ্য যুদ্ধে মার্কিন ও ইসরায়েলি বাহিনীকে পরাজিত করার দাবি করেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। শুক্রবার (২০ মার্চ) ফারসি নববর্ষ ‘নওরোজ’ উপলক্ষে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত তাঁর এক লিখিত বার্তায় তিনি এ দাবি করেন।
মধ্যপ্রাচ্যে আরও সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্রইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের তিন সপ্তাহ পেরোনোর পর মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার অতিরিক্ত মেরিন ও নৌসেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২০ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন তিন মার্কিন কর্মকর্তা।
ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বললেন ট্রাম্পইরানকে থামানোর লড়াইয়ে ‘সামরিকভাবে বিজয়’ অর্জিত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে, অবরুদ্ধ হরমুজ প্রণালি খুলে দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে সহায়তা না করায় ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন তিনি।
ইরান যুদ্ধে কে জিতল হারল কেক্রমশ স্পষ্ট হয়ে উঠছে যে, অর্থনৈতিক বিশৃঙ্খলা এবং ক্ষতি সাধনের লক্ষ্যে তেহরানের এই প্রতিশোধমূলক পদক্ষেপের প্রভাব ক্ষণস্থায়ী নাও হতে পারে। তদুপরি, এই প্রভাব সবখানে সমান নয়।
মাল্টি-থিয়েটার ডিলেমা: পেন্টাগনের অগ্রাধিকার বনাম বাস্তবতাস্নায়ুযুদ্ধ পরবর্তী একক মেরু বিশ্বব্যবস্থায় আমেরিকার যে নিরঙ্কুশ আধিপত্য ছিল, তা আজ এক কঠিন বাস্তবতার মুখোমুখি। ওয়াশিংটন এখন আর কেবল একটি ফ্রন্টে মনোনিবেশ করে বৈশ্বিক শৃঙ্খলা রক্ষা করতে পারছে না।
হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে ‘দোসর’ হতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রীঅবরুদ্ধ হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে মার্কিন মিত্রদের যুদ্ধাপরাধের ‘দোসর’ হওয়ার ঝুঁকিতে পড়তে হবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
তেলের দাম ২০০ ডলার ছাড়ানোর শঙ্কাইরান যুদ্ধের জেরে বৈশ্বিক তেলবাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা এখন আর শুধু ১০০ ডলারের ঘরে সীমাবদ্ধ নেই। বুধবার (১৮ মার্চ) ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলা এবং কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের তেল-গ্যাস স্থাপনায় ইরানের পাল্টা আঘাতের পর তেলের দাম ২০০ ডলার ছাড়িয়ে যেতে পারে
ইরানে সামরিক হামলা সঠিক পথেই এগোচ্ছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রীইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ‘সঠিক পথেই এগোচ্ছে’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তবে এই যুদ্ধ কবে বা কীভাবে শেষ হবে, সে বিষয়ে কোনো সময়সীমা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।
ইরান ‘আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপজার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের উত্তরসূরি ফ্রিডরিখ মের্জ জার্মান আইনপ্রণেতাদের জানিয়েছেন, ইরান যেন তার প্রতিবেশীদের জন্য হুমকি হয়ে না দাঁড়ায় সে বিষয়ে তিনি একমত। তবে আমেরিকা-ইসরায়েল যুদ্ধের যৌক্তিকতা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন।
কীভাবে শেষ হতে পারে মধ্যপ্রাচ্য যুদ্ধ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া মধ্যপ্রাচ্য যুদ্ধে প্রতিনিয়ত বাড়ছে হতাহত ও ভয়াবহ ধ্বংসযজ্ঞের পরিমাণ। ১৭ মার্চের সর্বশেষ তথ্য অনুযায়ী পুরো অঞ্চলে আড়াই হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। শুধু ইরানেই নিহতের সংখ্যা ১৩০০ থেকে ১৪৪৪ ছাড়িয়েছে। নিহতদের মধ্যে শত শত বেসামরিক নাগরিক রয়েছেন। মিনাব শহরের একটি স্কুলেই ১
ইরানে মার্কিন-ইসরায়েলি হামলাকে কেন ব্যর্থ বলা যাচ্ছে নাদুই সপ্তাহ ধরে ‘অপারেশন এপিক ফিউরি’ চলছে। কোনো পরিকল্পনা ছাড়াই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই যুদ্ধে জড়িয়ে পড়েছে, এমন বয়ান বা ন্যারেটিভ বেশ জোরালো হয়ে উঠেছে। ইরান পুরো অঞ্চলজুড়ে পাল্টা আঘাত হানছে।
আপসে নারাজ তেহরান-ওয়াশিংটন, যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার স্পষ্ট ইঙ্গিতযুদ্ধবিরতির প্রশ্নে কোনো পক্ষই নরম হওয়ার লক্ষণ দেখাচ্ছে না। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে পাঠানো উত্তেজনা প্রশমন ও যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি প্রত্যাখ্যান করেছেন বলে দাবি করেছেন এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা।
এক্সপ্লেইনারইরানের ‘ক্ষেপণাস্ত্র দুর্গ’ কেশম দ্বীপে কী আছেমুক্তবাণিজ্য এবং পর্যটকদের স্বর্গরাজ্য কেশম এখন পরিণত হয়েছে এক সম্মুখসমরের দুর্গে। সেই সঙ্গে এই দ্বীপ হরমুজ প্রণালিতে মোতায়েন করা মার্কিন মেরিন সেনাদের কৌশলগত লক্ষ্যবস্তু বা স্ট্র্যাটেজিক প্রাইজ হয়ে উঠেছে।
যুক্তরাষ্ট্র-ইসরায়েল যেভাবে ইরানের উত্তরাধিকার সংকটের সমাধান করে দেয়ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পর যুক্তরাষ্ট্র-ইসরায়েল দেশটির বিশেষজ্ঞ পরিষদের এক বৈঠকেও হামলা করেছিল। ওই হামলা দেশটির নেতৃত্ব হস্তান্তরের দীর্ঘদিনের আলোচনাকে হঠাৎ জরুরি অবস্থায় ঠেলে দেয়।
লারিজানির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান, পাল্টা হামলায় ২ ইসরায়েলি নিহতইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানির নিহতের খবর নিশ্চিত করেছে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। অন্যদিকে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দেশটির বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলাইমানির মৃত্যুর খবরও নিশ্চিত করেছে।
ইরান সংঘাত কি পেট্রোডলার-ব্যবস্থার ভিত্তি নাড়িয়ে দেবেপারস্য উপসাগরজুড়ে যুদ্ধের দামামার সঙ্গে সঙ্গেই প্রথম ধাক্কা এসে লেগেছে তেলের বাজারে। তবে এর সুদূরপ্রসারী ধাক্কা হয়তো বিশ্বের আর্থিক ব্যবস্থার মূলে আঘাত হানবে। গত প্রায় পাঁচ দশক ধরে আন্তর্জাতিক আর্থিক শৃঙ্খলা বৈশ্বিক জ্বালানি বাণিজ্যে মার্কিন ডলারের একচ্ছত্র আধিপত্যের অলিখিত চুক্তির ওপর টিকে আছে।