স্ট্রিম ডেস্ক

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের উত্তরসূরি ফ্রিডরিখ মের্জ জার্মান আইনপ্রণেতাদের জানিয়েছেন, ইরান যেন তার প্রতিবেশীদের জন্য হুমকি হয়ে না দাঁড়ায় সে বিষয়ে তিনি একমত। তবে আমেরিকা-ইসরায়েল যুদ্ধের যৌক্তিকতা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মের্জ গতকাল (১৮ মার্চ) বলেন, ‘আজ পর্যন্ত এই অভিযান কীভাবে সফল হবে তার কোনো বিশ্বাসযোগ্য পরিকল্পনা নেই। ওয়াশিংটন আমাদের সাথে কোনো পরামর্শ করেনি। ইউরোপীয় সহায়তার প্রয়োজন আছে বলেও জানায়নি।’
তিনি আরও বলেন, ‘এই যুদ্ধ যেভাবে পরিচালিত হচ্ছে, আমরা হলে এই পথে না হাঁটার পরামর্শ দিতাম। তাই আমরা ঘোষণা করেছি যে যুদ্ধ চলাকালে আমরা হরমোজ প্রণালীতে নৌ-চলাচলের স্বাধীনতা রক্ষায় সামরিকভাবে অংশগ্রহণ করব না।’
ইউরোপীয় নেতারা ইরান বিরোধী সামরিক অভিযানে সরাসরি জড়িয়ে পড়তে অস্বীকার করেছেন। তারা এমন এক অনিশ্চিত যুদ্ধে জড়াতে চান না যার লক্ষ্য তাদের কাছে অস্পষ্ট এবং যা নিজ দেশের জনগণের কাছে জনপ্রিয় নয়।
জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াসও সাফ জানিয়ে দিয়েছেন, ‘এটি আমাদের যুদ্ধ নয়, আমরা এটি শুরু করিনি।’ একই সুরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, ‘আমরা এই সংঘাতের পক্ষ নই।’
ইরান যুদ্ধের বিরুদ্ধে ইউরোপীয়রা
ইউরোপীয়রা দীর্ঘকাল ধরেই শঙ্কিত যে, ট্রাম্পকে চটালে তিনি ইউক্রেন ইস্যুতে তাদের একা ফেলে দিতে পারেন। এমনকি ন্যাটোর অস্তিত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষ করে বছরের শুরুতে ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড দখল করার ট্রাম্পের পরিকল্পনায় দেশগুলো আতঙ্কিত।
ট্রাম্প অবশ্য ন্যাটো মিত্রদের সমালোচনা করে বলেছেন, তারা আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে যোগ না দিয়ে ‘মারাত্মক বোকামি’ করেছে। তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে বলেছেন যে, স্টারমার কোনোভাবেই উইনস্টন চার্চিল নন।
তবে স্টারমার ও অন্যান্য নেতাদের পাশে রয়েছে জনমত। ইউগোভ-এর জরিপ অনুযায়ী, ৪৯ শতাংশ ব্রিটিশ নাগরিক এই হামলার বিরোধী। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও এই হামলাকে ‘বেপরোয়া ও অবৈধ’ বলে নিন্দা জানিয়েছেন।
জার্মানিতে ৫৮ শতাংশ এবং স্পেনে ৬৮ শতাংশ মানুষ এই যুদ্ধের বিপক্ষে। এমনকি উগ্র-ডানপন্থী দল এএফডির নেতা টিনো ক্রুপাল্লা বলেছেন, ‘ডোনাল্ড ট্রাম্প শান্তিপ্রিয় প্রেসিডেন্ট হিসেবে শুরু করেছিলেন, কিন্তু যুদ্ধবাজ প্রেসিডেন্ট হিসেবে শেষ করবেন।’

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৬ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
৮ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
৯ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১০ ঘণ্টা আগে