অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ, লাখ টাকা জরিমানাবগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের অভিযোগে একটি সেমাই কারখানায় এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (১ মার্চ) উপজেলার গোপালপুরে ‘নাহিদ অ্যান্ড নাদিম ফুড প্রোডাক্টস’ নামে প্রতিষ্ঠানটিকে অভিযান চালানো হয়।
অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশই সংসদে উঠবে: আইনমন্ত্রীড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই বিল আকারে পেশ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞাদুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সহকর্মীর অভিযোগকে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বললেন প্রসিকিউটর তামীমসহকর্মীর অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের কড়া প্রতিবাদ জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর (প্রশাসন) গাজী মোনাওয়ার হুসাইন তামীম। তাঁর বিরুদ্ধে অপর প্রসিকিউটরের তোলা অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করেছেন তিনি।
সম্রাটের ২০ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের নির্দেশজ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের দায়ে যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে পৃথক দুই ধারায় মোট ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ লাখ টাকা জরিমানা এবং অভিযোগপত্রে উল্লেখিত তার যাবতীয় অবৈধ সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রকৃত অপরাধীরা প্রাপ্য সাজা পাবে: নতুন চিফ প্রসিকিউটরআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটরের (প্রধান কৌঁসুলি) দায়িত্ব নিয়ে মো. আমিনুল ইসলাম বলেছেন, ‘প্রসিকিউশনের মাধ্যমে কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার হবেন না। তবে প্রকৃত অপরাধীদের প্রাপ্য সাজা নিশ্চিত করা হবে।’
পুলিশের কাজে রাজনৈতিক হস্তক্ষেপ করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রীবিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। তাদের আইনানুগ কাজে রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না।
নির্বাচিত সরকার নিজেদের লোক বসাবে, এটাই স্বাভাবিক: বিদায়বেলায় তাজুল ইসলামতাজুল ইসলাম বলেছেন, ‘যখন একটি নির্বাচিত সরকার আসে, তারা স্বাভাবিকভাবেই রাষ্ট্রের বিভিন্ন জায়গায় নিজেদের পছন্দনীয় লোক বসায়; এতে অবাক হওয়ার কিছু নেই।’
ট্রাইব্যুনালের ৪৫৭ আসামির ২৯৩ জনই পলাতক: লজিস্টিক সহায়তার দাবি এমপি আখতারেরজুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার চলমান থাকলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে থাকা ৪৫৭ আসামির মধ্যে ২৯৩ জন এখনো পলাতক। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের সাক্ষ্য দেওয়ার বিষয়ে খোঁজ নিতে এসে সাংবাদিকদের একথা জানান আখতার হোসেন।
প্রশিক্ষণে মানুষ হত্যার মনস্তাত্ত্বিক বাধা আমারও দূর হয়েছে: জেরায় ইকবাল করিম ভূঁইয়াসেনাবাহিনীতে প্রশিক্ষণের মাধ্যমে জওয়ান বা কর্মকর্তাদের মন থেকে মানুষ হত্যার মনস্তাত্ত্বিক বাধা দূর করা হয় এবং এই প্রক্রিয়ার বাইরে তিনিও ছিলেন না— আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জেরার মুখে এমন স্বীকারোক্তি দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া।
দুর্নীতি করলে প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি মামলাও হবে: আইনমন্ত্রীআইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, “বিচারপতি মানেই সৎ। বিচারক শব্দটির সঙ্গেই সততার বৈশিষ্ট্য জড়িত।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ দুর্নীতি করলে তাঁর বিরুদ্ধে শুধু প্রশাসনিক ব্যবস্থাই নয়, দুর্নীতির মামলাও দেওয়া হবে। দুর্নীতি করে কেউ পার পাবে না।
গ্রাম আদালত আইন বাতিল চেয়ে রিট‘গ্রাম আদালত আইন, ২০০৬’-এর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে রিট হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান।
বিএনপির ইচ্ছাতেই সংসদের দক্ষিণ প্লাজায় শপথ: আইন উপদেষ্টাবিএনপির ইচ্ছাতেই সংসদের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। রোববার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: মামলার রায় ৪ মার্চচব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি করে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার জন্য আগামী ৪ মার্চ দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
অর্ধকোটিরও বেশি টাকাসহ বিমানবন্দরে ঠাকুরগাঁও জামায়াতের আমির আটকঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে বিপুল পরিমাণ টাকাসহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়েছে।
সুষ্ঠু ভোট নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে: বিজিবি মহাপরিচালকত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার আব্দুল ওয়াদুদ শাহ ডিগ্রি কলেজে স্থাপিত বিজিবি নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক।
৩৯টি বৈঠকের পর আ.লীগ আমলের ২৪ হাজার মামলা প্রত্যাহারের সুপারিশটানা ৩৯টি বৈঠকের চুলচেরা বিশ্লেষণের পর বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা প্রায় ২৪ হাজার ‘রাজনৈতিক হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের সুপারিশ চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার।