স্ট্রিম সংবাদদাতা

বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের অভিযোগে একটি সেমাই কারখানায় এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (১ মার্চ) উপজেলার গোপালপুরে ‘নাহিদ অ্যান্ড নাদিম ফুড প্রোডাক্টস’ নামে প্রতিষ্ঠানটিকে অভিযান চালানো হয়।
এ সময় কারখানাটিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিছরি তৈরি ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। কালিযুক্ত কাগজে সেমাই রাখা এবং সেমাই সংরক্ষণের খাঁচা ছিল ময়লা ও জীবাণুযুক্ত। এ ছাড়া ফ্রিজে ফাংগাসযুক্ত কাপ দই ও নন-ফুড গ্রেড প্লাস্টিকে দই সংরক্ষণ করা হচ্ছিল।
অভিযানে নেতৃত্ব দেওয়া অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, বিভিন্ন অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা এবং তা আদায় করা হয়।
তিনি আরও বলেন, রমজানকে সামনে রেখে খাদ্যপণ্যের মান নিশ্চিতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন বা সংরক্ষণ কোনোভাবেই মানা হবে না। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে