স্ট্রিম প্রতিবেদক

সহকর্মীর অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের কড়া প্রতিবাদ জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর (প্রশাসন) গাজী মোনাওয়ার হুসাইন তামীম। তাঁর বিরুদ্ধে অপর প্রসিকিউটরের তোলা অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে তিনি দাবি করেছেন, ব্যক্তিগত প্রতিহিংসা থেকেই এসব ছড়ানো হচ্ছে।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক আনুষ্ঠানিক প্রতিবাদলিপিতে তিনি এসব কথা বলেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার এই প্রসিকিউটর তাঁর লিখিত বক্তব্যে বলেন, ‘কিছুসংখ্যক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আমার সম্পর্কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জনৈক প্রসিকিউটরের উদ্ধৃতি দিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। উক্ত তথ্যসমূহ অসত্য, বানোয়াট, বিদ্বেষপ্রসূত ও কাল্পনিক।’ তবে আনীত অভিযোগ কেউ প্রমাণ করতে পারবেন না বলেও চ্যালেঞ্জ ছুড়ে দেন তামীম।
ট্রাইব্যুনালের সামগ্রিক বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার একটি পরিকল্পিত অপচেষ্টা রয়েছে বলে মনে করেন গাজী তামীম। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, সাবেক চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলামের নেতৃত্বে প্রসিকিউশন টিমের পরিচালিত জুলাই গণহত্যা ও গুমের বিচার প্রক্রিয়া এরই মধ্যে দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, বিশেষ করে সাবেক চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলামের বিদায়কালে এই ধরনের অপপ্রচার ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের প্রত্যেক সদস্যের সুনাম ক্ষুণ্ন করবে।
এই অভ্যন্তরীণ বিরোধ ও অপপ্রচারের চূড়ান্ত পরিণতি সম্পর্কে সতর্ক করে প্রসিকিউটর তামীম বলেন, এর ফলে কেবল গণহত্যাকারীরাই লাভবান হবে। আর সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হবে জুলাই গণঅভ্যুত্থান এবং সেই অভ্যুত্থানে শহীদ ও আহত ভিকটিমরা।
সংশ্লিষ্ট সবাইকে ট্রাইব্যুনাল ঘিরে এই ধরনের মিথ্যাচার ও ঘৃণ্য অপতৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানান প্রসিকিউটর গাজী তামীম।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে