কেমন ছিল নবীজির (সা.) ইতেকাফরমজানের শেষ দশ দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল হলো ইতেকাফ। দুনিয়ার যাবতীয় ব্যস্ততা থেকে নিজেকে কিছু সময়ের জন্য সরিয়ে রেখে একান্তই আল্লাহর ইবাদতে মনোনিবেশ করার সুযোগ ঘটে ইতেকাফের মাধ্যমে।
ইসলাম কি ঈদের শপিং নিরুৎসাহিত করেএদিকে রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়—শেষ দশ দিন—ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই দশ দিনের মধ্যেই রয়েছে শবে কদর; কোরআনের ভাষায় যা হাজার মাসের চেয়েও উত্তম। বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই রাতগুলোর গুরুত্ব মুসলমানদের কাছে অপরিসীম।
ইমাম গাজ্জালীর দৃষ্টিতে রোজার তিন স্তররমজান শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার মাস নয়। এটি আত্মসংযম, আত্মশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য অর্জনের এক অনন্য প্রশিক্ষণকাল। বাহ্যিকভাবে রোজা মানে দিনের নির্দিষ্ট সময় পর্যন্ত পানাহার ও দাম্পত্য চাহিদা থেকে বিরত থাকা। কিন্তু ইসলামের আধ্যাত্মিক ধারায় রোজার তাৎপর্য এর চেয়েও অনেক গভীর।
রমজানে মুসলিম বিশ্বের লোক-ঐতিহ্যরমজান এলে পৃথিবীর নানা প্রান্তের মুসলমানরা যেন এক অদৃশ্য সুতোয় গাঁথা হয়ে যায়। রোজা, তারাবি, কোরআন তেলাওয়াত—এসব ইবাদতের মধ্য দিয়েই তারা এই পবিত্র মাসকে স্বাগত জানায়। কিন্তু রমজান শুধু ইবাদতের মাসই নয়; এটি মুসলিম বিশ্বের সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক বন্ধনেরও এক অনন্য সময়।
ইতেকাফ: আল্লাহর সন্তুষ্টি লাভের মহিমান্বিত ইবাদতরমজানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি আমল হলো ইতেকাফ। আল্লাহর নৈকট্য লাভ করার ক্ষেত্রে ইতেকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতেকাফ করার মাধ্যমে বান্দা নিবিষ্টতার সাথে আল্লাহর ইবাদত করার সুযোগ লাভ করে।
রমজানে বিশ্বব্যাপী কোরআনকেন্দ্রিক যত আয়োজনরমজান কোরআন নাযিলের মাস। রমজানে রাসূল (সা.) অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন। বিশিষ্ট সাহাবী উসমানের (রা.) ব্যাপারে উল্লেখ আছে, তিনি রমজানে কখনো কখনো এক রাতেই পুরো কোরআন তেলাওয়াত করতেন৷
আন্তর্জাতিক নারী দিবস আজইসলাম কি নারীকে কর্মবিমুখ থাকতে বলেইসলাম আবির্ভাবের আগের যুগে আরব সমাজে নারীর অবস্থা অত্যন্ত সীমিত ও বৈষম্যমূলক ছিল। পরিবারে মেয়ের জন্মকে অপমানজনক মনে করা হতো। কন্যা সন্তানকে জীবিত পুতে ফেলা হতো। পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে নারীর কোনো ভূমিকা ছিল না। সম্পত্তিতে তাদের কোনো অধিকার ছিল না। নারীকে প্রায়শই কেবল যৌন সম্ভোগের সঙ্গী হিসেবে দে
বদরের শিক্ষা: যুদ্ধবন্দির প্রতি রাসূলের (সা.) মহানুভবতাআজ ১৭ রমজান। বদর দিবস। ইসলামের ইতিহাসের প্রথম এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ বদর যুদ্ধ। দ্বিতীয় হিজরির রমজান মাসে এ যুদ্ধ হয়। রাসূলুল্লাহ (সা.) ৩১৩ সাহাবীর অতি সাধারণ এক বাহিনী নিয়ে বদর প্রান্তরে মক্কা থেকে আগত এক হাজার অস্ত্রসজ্জিত সেনাদলের মুখোমুখি হন।
যেভাবে ১৫ রমজানের রাত উদযাপন করে বাহরাইনের শিশুরারমজানের ১৫ তারিখ রাত। আকাশে পূর্ণিমার চাঁদ। চাঁদের মৃদু আলোতে বর্ণিল পোশাকে সজ্জিত মহল্লার কচিকাঁচার দল হল্লা করতে করতে ছুটছে এক বাড়ি থেকে আরেক বাড়িতে। দরজায় কড়া নেড়ে সবাইকে জানাচ্ছে রমজানের মধ্যভাগের শুভেচ্ছা।
রমজানে কি আমরা গুনাহ্ মাফ করাতে পারছিআজ তেরোতম রোজা। রমহমতের দশক শেষ হয়ে মাগফেরাতের দশক চলছে। রমজানের শুরুতে আমলের প্রতি সবার যে আগ্রহ ও উদ্দীপনা ছিল তা কি খানিকটা কমতে শুরু করেছে? মসজিদে মুসুল্লির সংখ্যা হ্রাস পাচ্ছে দিন দিন৷ সেহরি-ইফতারসহ রমজানের অনেক আমল এখন যেন কেবল অভ্যাসে পরিণত হয়েছে।
এক শহরে দুই রমজানরাজধানী ঢাকার একটু উন্নত এলাকার আলীশান কোনো মসজিদ। তারাবির দীর্ঘ নামাজেও ভরপুর মুসল্লি। ইমাম সাহেব তেলাওয়াত করেন খুবই ধীরলয়ে। তবুও মুসল্লিদের কোনো বিরক্তি নেই৷ এয়ার কন্ডিশনের আরামদায়ক পরিবেশে সুললিত কণ্ঠের হাফেজ সাহেবের মধুর তেলাওয়াত দামি আর উন্নত মাইক্রোফোনে শুনতে বিরক্তি তো না লাগারই কথা৷
রমজান মাসে মুসলমানদের গুরুত্বপূর্ণ যত যুদ্ধজয়মুসলমানদের সাম্প্রতিক সময়ের ইতিহাস পরাজয়ের ইতিহাস। আরাকান, কাশ্মীর, জিনজিয়ান, আফগান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান, ইয়েমেন—সর্বত্রই মুসলমানদের চরম দুর্দিন৷ কোথাও তারা বহিঃশত্রুর আক্রমণে পর্যদুস্ত, কোথাও অভ্যন্তরীণ এবং জাতিগত কোন্দলে বিপর্যস্ত।