সংসদে সংস্কার না হলে মাঠে ফয়সালা হবে: নাসীরুদ্দীন পাটওয়ারীরাষ্ট্র সংস্কার যদি সংসদ বা পার্লামেন্টে বাস্তবায়ন না হয়, তবে তা রাজপথে বা মাঠে গড়াবে এবং অপরাধীদের বিচার হতেই হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
অসাম্প্রদায়িক এবং শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা: রুহিন হোসেনঅসাম্প্রদায়িক এবং শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও পর্যন্ত অধরা রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
স্মৃতিসৌধে জাপা-ছাত্রশক্তির নেতাকর্মীদের ‘হাতাহাতি’মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের আগে জাতীয় পার্টি ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সাড়ে ১০টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে এ ঘটনা ঘটে।
জনরায়ের বিরুদ্ধে গিয়ে কেউ ইতিহাসে টিকে থাকেনি: আসিফ মাহমুদবাংলাদেশের ইতিহাসে যখনই কেউ সরকার গঠন করেছে এবং গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা ইতিহাসের পাতা থেকে হারিয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
‘নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি’, স্মৃতিসৌধে জামায়াতের আমিরমহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা একটা নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি। এটি রাষ্ট্রের একটা সর্বোচ্চ আচার, সবার মতো আমরাও শ্রদ্ধা জানাতে এসেছিলাম।’
সংসদীয় বিশেষ কমিটির বৈঠকে একাধিক বিষয়ে জামায়াতের আপত্তিসাবেক অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনায় গঠিত সংসদীয় বিশেষ কমিটির দুই দিনব্যাপী বৈঠক শেষে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
স্বাধীনতা দিবসে জামায়াতের দুই দিনব্যাপী কর্মসূচিস্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
দেশের পরিবহন খাতে চরম নৈরাজ্য চলছে: গোলাম পরওয়ারদেশের পরিবহন খাতে চরম নৈরাজ্য ও অব্যবস্থাপনা রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রোববার (২২ মার্চ) এক বিবৃতিতে তিনি দেশের যোগাযোগ খাতে সার্বিক অব্যবস্থাপনা, সড়ক ও রেলপথে ক্রমবর্ধমান দুর্ঘটনা এবং ভোগান্তি নিয়ে তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।
স্বাধীনতা দিবসে বিএনপির ২ দিনের কর্মসূচিমহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, দোয়া, আলোচনাসভাসহ দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার (২২ মার্চ) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সইয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
নতুন সংস্কৃতি চালু করতে চাই বলে নির্বাচন প্রত্যাখ্যান করিনি: শফিকুর রহমাননির্বাচনের ফলাফল যা হয়েছে তা নিয়ে কথা আছে কিন্তু নতুন ধারার সংস্কৃতি দেশে চালু করতে চান বলে প্রত্যাখ্যান করেননি বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
চেতনার নামে স্বাধীনতা কেড়ে নিয়েছিল: রিজভীবাকশাল ও মুক্তিযুদ্ধের চেতনার নামে দেশের মানুষের বাক্, ব্যক্তি ও চলাচলের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
ঈদুল ফিতরে এনসিপির 'শহীদী মোলাকাত'পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এনসিপি নেতারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের বাসায় ঈদের শুভেচ্ছা বিনিময় ও শহীদদের কবরস্থানে মোনাজাত করেন। তারা একে 'শহীদী মোলাকাত' বলছেন।
সংবিধান সংস্কার পরিষদের জন্য চাপ তৈরি করব: নাহিদ ইসলামসংবিধান সংস্কার পরিষদের জন্য সংসদে এবং সংসদের বাইরে সর্বাত্মক চাপ তৈরি করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
ঈদযাত্রায় ভাড়া কেলেঙ্কারি নিয়ে জাতি হিসেবে লজ্জিত: জামায়াত আমিরডা. শফিকুর রহমান বলেন, ‘ঈদ আসে খুশির বার্তা নিয়ে। ঈদ আসলে বিশেষ করে শহরে-নগরে অবস্থানরত জনগণ নাড়ির টানে বাড়ির দিকে ছুটতে থাকে। সেই সময়টা অতীতেও বিভিন্ন সময় অনেক গ্যাঞ্জাম ছিল, সমস্যা ছিল। এবার সমস্যাটা হয়েছে আরও বেশি মাত্রায়। আমরা খুবই ব্যথিত, আমরা লজ্জিত।
রাজধানীতে জামায়াতে ইসলামীর ঈদ আনন্দমিছিল অনুষ্ঠিতরাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ আনন্দমিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দলটির ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এ মিছিল হয়। বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়ে রাজধানীর পুরানা পল্টন-বিজয়নগর এলাকা প্রদক্ষিণ করে মিছিলটি।
উৎসবের আবহে এনসিপির ‘জনসংযোগ’ঈদের ছুটিতে রাজধানী ছেড়ে মানুষ যখন শেকড়ের টানে ছুটছে গ্রামে, ঠিক তখন ভিন্নধর্মী এক আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। ‘ঈদ উৎসব’ নামের ৩ দিনের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তারা ঈদ উদযাপন করবেন ঢাকায়। আয়োজকদের দাবি, এটি সুলতানি ও মোগল আমলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা
ছাত্রদলের শীর্ষ পদে আলোচনায় ২ ডজন নেতাসারা দেশে সাংগঠনিক কাঠামো পুনর্গঠনে নজর দিচ্ছে ছাত্রদল। কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতৃত্ব নির্বাচনে চলছে তোড়জোড়। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদ পেতে দুই ডজনের বেশি নেতা দৌড়ঝাঁপ করছেন।