স্ট্রিম সংবাদদাতা

বাংলাদেশের ইতিহাসে যখনই কেউ সরকার গঠন করেছে এবং গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা ইতিহাসের পাতা থেকে হারিয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, “১৭ বছরের নিষ্পেষণের পর মানুষ যখন কথা বলতে পারছিল না, জনগণের রায়ের বিরুদ্ধে যখন বারবার সরকার গঠন করে ফ্যাসিবাদী শাসন কায়েম করা হয়েছে—তাঁদেরও এ দেশের গণ-অভ্যুত্থানের মাধ্যমে পদদলিত করা হয়েছে। এবারও গণভোটের রায় ও জুলাই সনদকে চ্যালেঞ্জ করে গণরায়কে ভুলুণ্ঠিত করার চেষ্টা চলছে। সরকার যদি এভাবে সামনের দিকে এগিয়ে যেতে চায়, তবে বাংলাদেশের মানুষ ইতিহাসের ধারাবাহিকতা রক্ষা করে তাঁদেরও প্রতিহত করতে দ্বিধা করবে না।”
তিনি আরও বলেন, “এত রক্তের বিনিময়ে যে সংস্কার এবং যে নতুন বাংলাদেশের স্বপ্ন শহীদের পরিবার, শোকাতুর মা-বাবা ও আহত সহযোদ্ধারা দেখেছেন, তা বাস্তবায়ন করতে হবে। এই জনরায় বাস্তবায়ন না করলে বাংলাদেশের ৭০ শতাংশ জনগণ, যারা গণভোটে ‘হ্যাঁ’ বলেছে, তারা রাজপথে নামতে দ্বিতীয়বার ভাববে না। সরকার যদি জনগণের বিপক্ষে অবস্থান নেয়, তবে স্বাধীনতারক্ষার স্বার্থেই আমাদের জনগণকে নিয়ে আবারও মাঠে নামতে হবে।”

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৬ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
৮ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে