স্ট্রিম সংবাদদাতা

রাষ্ট্র সংস্কার যদি সংসদ বা পার্লামেন্টে বাস্তবায়ন না হয়, তবে তা রাজপথে বা মাঠে গড়াবে এবং অপরাধীদের বিচার হতেই হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “এই সংস্কার পার্লামেন্টে বাস্তবায়ন না হলে সেটা মাঠে গড়াবে এবং বিচার হতেই হবে। বিচারপতি মানিক, ইনু ও মেনন—যাঁরা ভারতের সাথে মিলে শেখ হাসিনার সরকারকে বৈধতা দিয়েছিলেন, তাঁদের বিভিন্ন মামলায় জামিন দেওয়া হচ্ছে। গতকাল শহীদ মিনারে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে। আমাদের আহতরা এখনো বিচার পায়নি, শহীদদের পরিবারগুলোও বিচার পায়নি। এমন পরিস্থিতিতে সরকারের তত্ত্বাবধানে যখন ‘জয় বাংলা’ স্লোগান হয়, তখন আমাদের মনে আশঙ্কা জাগে যে এই নির্বাচন ভারত এবং আওয়ামী লীগের সাথে কোনো ‘নেগোশিয়েশনের’ মাধ্যমে হয়েছে কি না।”
তিনি আরও বলেন, “আমরা সরকারকে আহ্বান জানাব এই পথ থেকে সরে আসার জন্য। যদি সরকারের কৌশল এমন হয় যে আওয়ামী লীগ ও অন্যদের মাঠে নামিয়ে দিয়ে গৃহযুদ্ধ বাধানো, তবে আমরা সেই ফাঁদে পা দেব না। সরকার যেহেতু দায়িত্ব নিয়েছে, তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে ‘জয় বাংলা’ স্লোগানধারী সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নিবৃত্ত করতে হবে।”
নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারকে স্পষ্ট করে বলেন, “আওয়ামী লীগের বিচার এবং রাষ্ট্র সংস্কার—এই দুই বিষয় অবশ্যই বাস্তবায়ন করতে হবে। যদি তা না হয়, তবে আমাদের হয়তো আবারও রাজপথে নামতে হবে।”

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৬ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
৮ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে