স্ট্রিম প্রতিবেদক

সংবিধান সংস্কার পরিষদের জন্য সংসদে এবং সংসদের বাইরে সর্বাত্মক চাপ তৈরি করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
আজ শনিবার (২১ মার্চ) রাজধানীর বেরাইদ জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
এ সময় তিনি বলেন, ‘আমরা মনে করি সংবিধান সংস্কার পরিষদের কমিটমেন্ট ছিল। অবশ্যই সেটার জন্য আমরা সংসদে এবং সংসদের বাইরে সর্বাত্মক চাপ তৈরি করব। আমরা কোনো উত্তপ্ত পরিবেশ চাই না। আমরা সবাই মিলেমিশে নির্বাচন করেছি। সবাই মিলেমিশে আমরা সবকিছু বাস্তবায়ন করব। তবে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি সরকারের ওপরে নির্ভর করবে।’
নাহিদ ইসলাম বলেন, ‘আসলে সরকার কি চায় সেই অনুযায়ী বিরোধী দল মুভ করবে। সরকার যদি সংবিধান সংস্কার পরিষদ দাবিগুলো মেনে নেয় তাহলে তো আমরা এই সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতাই করব। তবে বাংলাদেশে একটা রোগ আছে যে ক্ষমতায় গেলে মানুষ পুরোনো সবকিছু ভুলে যায়। কমিটমেন্ট ভুলে যায় এবং তাঁর মতো করে করতে চায়।’
তিনি আরও বলেন, ‘আমরা এর আগেও এমনটা দেখেছি। ফলে এই সরকারের ভেতরেও সেই প্রবণতা থাকতে পারে। কিন্তু আমরা আশা করব তারা সেই প্রবণতা থেকে বের হয়ে আসবে। গণতন্ত্রের সংকট হলে মানুষ গণতন্ত্রের জন্য আবারও লড়াই করবে।’

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৬ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
৭ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে