স্ট্রিম প্রতিবেদক

অসাম্প্রদায়িক এবং শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও পর্যন্ত অধরা রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮টা দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শ্রদ্ধা নিবেদন করতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রুহিন হোসেন।
তিনি বলেন, ‘স্বাধীনতার ৫৫ বছরে গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও শোষণমুক্ত বাংলাদেশ নিয়ে কোনো প্রশ্ন উত্থাপিত হওয়ার কথা ছিল না। কিন্তু আমরা যা আজকে দেখছি, তা হলো স্বাধীনতাবিরোধী শক্তির উত্থান। আমরা দেখছি গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয় নাই। অসাম্প্রদায়িক এবং শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও পর্যন্ত অধরা রয়ে গেছে।’
দেশে ‘উগ্র দক্ষিণপন্থী’ শক্তির উত্থান হয়েছে অভিযোগ করে রুহিন হোসেন বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতাবিরোধী শক্তি আজকে আস্ফালন করছে। আমরা দেখতে পাচ্ছি বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্যের প্রতি আক্রমণ পরিচালনা করা হয়েছে।’
তিনি আরও বলেন,আমাদের প্রত্যাশা, আজকের এই দিবসে দাঁড়িয়ে যারা ক্ষমতায় আছেন যারা মুক্তিযুদ্ধের কথা বলেন, তারা মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য পুনরুদ্ধারে উদ্যোগ নেবেন। স্বাধীনতা বিরোধী অপশক্তিকে দমনে ভূমিকা পালন করবেন। আমি তাদের কাছে সব প্রত্যাশা করছি না, কিন্তু দেশবাসী এবং সচেতন মানুষের কাছে এই আহ্বান জানাই—আসুন, আমরা আরেকবার মুক্তিযুদ্ধের মূল চেতনায় জাগ্রত হই। স্বাধীনতাবিরোধী অপশক্তিকে পরাভূত করি, পরাজিত করি। একইসঙ্গে গণতন্ত্র, অসাম্প্রদায়িক এবং শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তোলার সংগ্রামে নীতিনিষ্ঠ জায়গা থেকে আমরা এগিয়ে যাই। এটাই আমাদের মূল প্রত্যাশা।’

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৬ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
৭ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে