স্ট্রিম প্রতিবেদক

নির্বাচনী সমঝোতার বিষয়ে চূড়ান্ত ঘোষণা দিতে সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামীসহ ১১ দল। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। তবে ১১ দলের অন্যতম শরিক ইসলামী আন্দোলন সংবাদ সম্মেলনে থাকবে কিনা, তা এখনও স্পষ্ট করেনি দলটি।
আজ সকাল সাড়ে ১১টায় গণমাধ্যমে বার্তা পাঠিয়ে ১১ দল সংবাদ সম্মেলন ডেকেছে। ১১ দলের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বার্তায় বলেছেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়ার লক্ষ্যে আজ বিকাল সাড়ে ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।’
তবে এই সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশ নেবে কিনা জানতে চাইলে দলটির যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারী মাসউদ স্ট্রিমকে শুরুতে বলেন, ‘সমঝোতায় থাকা না থাকা নিয়ে আজকালের মধ্যেই আমাদের আমির পীর সাহেব চরমোনাই একটি সংবাদ সম্মেলন করে বিষয়টি স্পষ্ট করবেন।’
তবে তিনি এ-ও জানান, ইসলামী আন্দোলনের ১১ দলে থাকা বা না থাকা নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আজ বুধবার দুপুরের পরে ইসলামী আন্দোলন নিজেদের মধ্যে একটি বৈঠক করবে। সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১২ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১৪ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
২ দিন আগে