স্ট্রিম প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের কৌশলগত ‘নির্বাচনী সমঝোতায়’ চূড়ান্ত প্রার্থী ঘোষণা শেষ সময়ে এসে আটকে গেছে। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) বিকালে সংবাদ সম্মেলন ডেকেও তা স্থগিত করা হয়। আজ বৃহস্পতিবার সকাল থেকেই আবার বৈঠক করছেন দলগুলোর শীর্ষ নেতারা। তবে এই বৈঠকে ইসলামী আন্দোলনের কোনো প্রতিনিধি উপস্থিত নেই। বৈঠক সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার রাত ৮টায় একটি সংবাদ সম্মেলন আহ্বান করা হতে পারে, সেখানেই ১১ দলের চূড়ান্ত সমঝোতার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
বৈঠকসূত্রে আরও জানা গেছে, নির্বাচনী এই সমঝোতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকা না থাকার বিষয়ে চরমোনাই পীর, ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছে শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে চলমান বৈঠক থেকে বের হলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগার সহ-সভাপতি রাশেদ প্রধান। তিনি বলেন, ‘আমরা সমঝোতার চূড়ান্ত পর্যায়ে আছি। ইসলামী আন্দোলন সমঝোতায় আছে, এটা বলব না। আবার বেরিয়ে গেছে, এটাও বলব না। সবকিছু চূড়ান্ত হবে রাত ৮টায়।’
বৈঠকে ইসলামী আন্দোলন ছাড়া বাকি ১০ দলের শীর্ষ নেতারা রয়েছেন। এর মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিশের মহাসচিব আহমাদ আব্দুল কাদের প্রমুখ।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১২ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১৪ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
২ দিন আগে