স্ট্রিম প্রতিবেদক

ফেনী-২ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তাঁকে সমর্থন দিয়ে আসনটি ছেড়ে দিয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ফেনীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হকের কার্যালয়ে নিজে উপস্থিত থেকে মনোনয়নপত্র দাখিল করেন মজিবুর রহমান মঞ্জু।
এই ব্যাপার মঞ্জু স্ট্রিমকে বলেন, ‘এবি পার্টি ও জামায়াতসহ সমমনা দলের জোটের আলোচনা চলমান রয়েছে।’
এসময় তিনি আরও জানান, জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ফেনী-২ আসনে এতদিন প্রচারণা চালিয়ে এলেও আজ তিনি মনোনয়নপত্র জমা দেননি।
এদিকে, মঞ্জুর মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ফেনীতে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এবি পার্টি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন সমঝোতার অংশ হিসেবে ফেনী-২ আসনে জামায়াতের প্রার্থী লিয়াকত আলী ভুঁইয়া মজিবুর রহমান মঞ্জুকে সমর্থন দিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে গেছেন।
এতে আরও বলা হয়, দল এবং জোট নেতাদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন মঞ্জু। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, জেলা আহ্বায়ক মাস্টার আহসানুল্লাহ, এনসিপির জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত, এনজিও ব্যক্তিত্ব মায়মুনা আক্তার রুবি ও সাংবাদিক হাবীব মিয়াজি।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঞ্জু বলেন, ‘জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়ন এবং শহীদ ওসমান হাদিসহ সব হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে যারা বেশি কমিটেড তাদের সঙ্গে আসন সমঝোতা হয়েছে।’
ফেনী সদর আসনের প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়াকে একজন জনপ্রিয় ও অভিজ্ঞ রাজনীতিবিদ উল্লেখ করে মঞ্জু বলেন, ‘বৃহত্তর স্বার্থে অধ্যাপক লিয়াকত আলীর প্রার্থীতা ত্যাগ ফেনীবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।’
এবি পার্টি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিএনপি নেতা ও ফেনী-৩ আসনের প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু, ফেনী-১ আসনের বিএনপি প্রার্থী রফিকুল আলম মজনু, জামায়াতের জেলা আমির মুফতি আব্দুল হান্নান, ঢাকা মহানগর জামায়াত নেতা ও ফেনী-৩ আসনের প্রার্থী ডাক্তার ফখরুদ্দিন মানিকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মজিবুর রহমান মঞ্জু।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১২ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১৪ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
২ দিন আগে