চার দফা দাবিতে যুগপৎ আন্দোলনে যাচ্ছে আটটি রাজনৈতিক দল। এ নিয়ে রোববার সংবাদ সম্মেলন ডেকেছে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস।
স্ট্রিম প্রতিবেদক

চার দফা দাবিতে যুগপৎ আন্দোলনে যাচ্ছে আটটি রাজনৈতিক দল। এ নিয়ে রোববার সংবাদ সম্মেলন ডেকেছে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস। শিগগির পৃথক সংবাদ সম্মেলন ডেকে অন্যদলগুলোও কর্মসূচি ঘোষণা করবে।
জানা গেছে, চারটি দাবি সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস, আহমদ আবদুল কাদেরের নেতৃত্বাধীন খেলাফত মজলিস, নূরুল হক নূরের নেতৃত্বাধীন গণ-অধিকার পরিষদ, মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বাধীন আমার বাংলাদেশ (এবি) পার্টি ও সরওয়ার কামাল আজিজীর নেতৃত্বাধীন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি যুগপৎ আন্দোলন ঘোষণা করতে যাচ্ছে।
এ উপলক্ষে রোববার প্রথম সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ খেলাফত মজলিস। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমমনা আট দল কর্তৃক ঘোষিত যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি দল পৃথকভাবে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করবে। এরই ধারাবাহিকতায় আগামীকাল রবিবার বাংলাদেশ খেলাফত মজলিস এক সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করেছে।
সংবাদ সম্মেলনে সংগঠনের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক চার দফা দাবির আদায়ে যুগপৎ কর্মসূচির ঘোষণা করবেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন, জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধকরণ, জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন, আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি।
রবিবার সকাল ১১টায় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১২ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১৪ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
২ দিন আগে