স্ট্রিম সংবাদদাতা

নির্বাচনী সন্ত্রাসের বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, নির্বাচন নিয়ে যদি কেউ সন্ত্রাস চালাতে চাইলে নিজে জবাব দেওয়ার আগে প্রশাসনকে জানাবেন। যদি দেখেন প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে গেছে, সেটি প্রতিহত করা ওয়াজিব।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুরের শহিদ দারোগ আলী পৌর পার্ক মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির। সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে জেরার শ্রীবরদীর গড়জরিপা ইউনিয়নের গোপালখিলা এলাকায় বিএনপির সঙ্গে সংঘর্ষে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের কবর জিয়ারত করেন শফিকুর রহমান। গত ২৭ জানুয়ারির এ ঘটনায় কেউ গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
জামায়াতের নারী শাখার নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার প্রসঙ্গ টেনে শফিকুর রহমান বলেন, বহু জায়গায় মায়েদের গায়ে হাত তোলা হয়েছে। কোনো কোনো উন্মাদ বলেছে— বোরকা-হিজাব পরে কেউ ভোট চাইতে গেলে কাপড় খুলে ফেলা হবে। যারা মা-বোনদের কাপড় খুলে নিতে চায়, তারা পশুর চেয়েও খারাপ। আমি স্পষ্টভাবে বলে দিতে চাই– মায়েদের গায়ে হাত উঠলে বাংলাদেশ বিস্ফোরিত হবে।

১২ ফেব্রুয়ারির ভোটকে ‘জাতির বাঁক পরিবর্তনের দিন’ উল্লেখ করে তিনি বলেন, আমরা এমন একটি দেশ চাই, যেখানে তুচ্ছ শান্তির জন্য হানাহানি হবে না, নোংরা ঘটনা ঘটবে না। রাজনীতির নামে যদি মানুষ খুন হয়, সেই রাজনীতি আমরা ঘৃণা করি।
রাজনৈতিক মামলায় ভুয়া আসামি করার সমালোচনা করে শফিকুর রহমান বলেন, আমাদের কেউ চাঁদাবাজ বলতে পারবে না। আমরা কোথাও চাঁদাবাজি করি না। বাংলাদেশে মোট মামলা করেছি ১ হাজার ২০০টি। এর মধ্যে ৮টি মামলায় আসামি একজন করে। দ্বিতীয় কাউকে অপরাধী পাইনি, তাদের নাম লিখব কি করে? আমরা এটা করিনি। কিন্তু অনেকেই হাজার হাজার মানুষকে আসামি করে মামলা করেছেন। তারপর তাদের কাছ থেকে অনেক কিছু গ্রহণ করেছেন। এসব হারাম।
তিনি বলেন, শেরপুর কৃষিপ্রধান এলাকা, এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় হলে ভালো হবে। জেলায় মেডিকেল কলেজ না থাকার বিষয়ে জামায়াত আমির বলেন, আমরা ক্ষমতায় গেলে দেশের কোনো জেলা মেডিকেল কলেজবিহীন থাকবে না। আর যেখানে যে ইন্ডাস্ট্রি প্রয়োজন সেটি গড়ে তোলা হবে।
সভায় জামায়াতের আমির শেরপুর-১ আসনে প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, শেরপুর-২ আসনে গোলাম কিবরিয়া ও শেরপুর-৩ আসনে দলীয় প্রার্থী নুরুজ্জামান বাদলের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১১ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১২ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে