স্ট্রিম সংবাদদাতা

চব্বিশের জুলাই আন্দোলনে তরুণ-যুবকদের পাশাপাশি তরুণী, বোন, মায়েরা যুদ্ধ করেছে উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘যে জাতি মা কে সম্মান করে, আল্লাহ-তাআলা তাঁদের সম্মান বৃদ্ধি করে দেন। মানুষ সব কিছু সহ্য করতে পারে, কিন্তু তাঁর মায়ের অপমান সহ্য করতে পারে না। জুলাই আন্দোলনে তরুণদের সাথে তরুণীরা, যুবকদের সাথে যুবতীরা, ভাইয়ের সাথে বোনেরা, বাবার সাথে মায়েরা চব্বিশে যুদ্ধ করেছেন।’
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমান এসব কথা বলেন। কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির রমজান আলীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন জনসভায় ১১ দলীয় জোটের স্থানীয় নেতারা।
বিএনপিকে ইঙ্গিত করে জামাতের আমির বলেন, ‘যদি চরিত্র হননের জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু করেন, তাহলে হাদিস অনুযায়ী ওই পাওনাটা সামজে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।’
‘আমার ভোট আমি দেবো, তোমারটাও আমি দেবো’ এই দিন শেষ হয়ে গেছে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, “নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের পাশাপাশি দাঁড়িপাল্লা এবং ১১ দলীয় জোটের মার্কায় ভোট দিয়ে আগামীর বাংলাদেশ গড়ার সুযোগ কাজে লাগাতে হবে।” বক্তব্য শেষে কিশোরগঞ্জের ৬টি আসনের জামায়াত ও জোট মনোনীয়ত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তিনি।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১১ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১২ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে