নাফ নদ থেকে ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মিকক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদ থেকে তিনটি নৌকাসহ ১৩ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।
স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রী মারা গেছেন, জানাজা সোমবারজাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৮ মার্চ) তাঁর মৃত্যু হয়।
রাজশাহী অঞ্চলে ছড়িয়ে পড়েছে হাম, শনাক্তের হার ২৯ শতাংশরাজশাহী অঞ্চলে শিশুদের মাঝে অত্যন্ত সংক্রামক রোগ ‘হাম’ ছড়িয়ে পড়ছে। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের নমুনা পরীক্ষা করে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া যাচ্ছে।
তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক আছে, দাবি জ্বালানি বিভাগেরদেশে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। জনগণকে আতঙ্কিত না হয়ে অতিরিক্ত জ্বালানি তেল কেনা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
চকরিয়ায় বন্যহাতি মাটিচাপা দিয়ে ঘর নির্মাণ, এক মাস পর ফাঁসকক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের দুর্গম বনাঞ্চলে বন্যহাতি হত্যা করে মাটিচাপা দিয়ে তার ওপর ঘর নির্মাণের ঘটনা উদঘাটন করেছে বনবিভাগ। প্রায় এক মাস আগে সংঘটিত এই ঘটনা গত ২৬ মার্চ দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পর প্রকাশ্যে এলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
ট্রেনে কাটা পড়া ৫ জনের মরদেহ গ্রামের বাড়িতেটাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৩ জনসহ ৫ জন নিহতের মরদেহ গ্রামের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে নিয়ে যাওয়া হয়েছে।
পেট্রোল পাম্পগুলোতে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্তদেশের জ্বালানি-ব্যবস্থা আরও কার্যকরভাবে তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে দেশের সব পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৫ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কতাদেশের ১৫ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৈরী আবহাওয়াসাড়ে ৩ ঘণ্টা পর স্বাভাবিক দৌলতদিয়া–পাটুরিয়ায় ফেরি চলাচলঝড়-বৃষ্টির কারণে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে সাড়ে ৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে। শনিবার সকাল ৬ টা ৫০ থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
সাতক্ষীরায় তেলের দাবিতে পাম্পের সামনে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধদুপুর থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত অপেক্ষা । এরপর ও মেলেনি মোটরবাইকের জন্য পেট্রোল বা অকটেন। একপর্যায় বিক্ষুব্ধ বাইকাররা সাতক্ষীরার ছয়ঘড়ির লস্কর ফিলিং স্টেশনের সামনে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন।
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়া পাঁচজনই পোশাকশ্রমিকটাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গরে ট্রেনে কাটা পড়া পাঁচজনের পরিচয় মিলেছে। তারা গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট এলাকার দুটি পরিবারের সদস্য। তারা পোশাক কারখানায় কাজ করতেন।
পাটুরিয়ায় ফেরিতে আগুন, আতঙ্কমানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলাচলকারী রো রো ফেরি ‘কেরামত আলী’র সাইলেন্সার পাইপে আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যার দিকে পাটুরিয়া ফেরিঘাটে নোঙর করা অবস্থায় এই আগুনের সূত্রপাত হয়।
গরু বলে ঘোড়ার মাংস বিক্রি, উদ্ধার ২০নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের পূর্বাচলে গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রির ঘটনা ঘটেছে। পরে অভিযান চালিয়ে জবাই করা ৯টি ও জীবিত ১১টি ঘোড়া উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ফেসবুক ছবির উত্তাপ রাজনীতিতে, মুস্তাইন জহির কোথায়ফেসবুকের এক ছবি ঘিরে রাজনীতিতে উত্তাপ ছড়িয়ে পড়েছে। একপক্ষের দাবি, ছবির ব্যক্তি অন্তর্বর্তী সরকার গঠিত সংবিধান সংস্কার কমিশনের সদস্য মুসতাইন বিল্লাহ (মুস্তাইন জহির) দেশ ছেড়ে পালিয়েছেন।
জ্বালানি শেষ হওয়ায় থেমে ছিল বাস, অপেক্ষারত ৫ জনের ট্রেনে কাটা পড়ে মৃত্যুটাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ধলাটেংগরে এ দুর্ঘটনা ঘটে।
অতীতে পড়ে থাকলে এক চোখ অন্ধ, ভুলে গেলে দুচোখই: প্রধানমন্ত্রীজাতির অতীতকে ভোলা যাবে না, তবে সেখানে পড়ে থাকাও যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘অতীত নিয়ে সবসময় পড়ে থাকলে এক চোখ অন্ধ। আর অতীতকে যদি ভুলে যাই, তাহলে আমাদের দুচোখই অন্ধ।’
আওয়ামী ফ্যাসিবাদী শক্তি কাউকে কৃতিত্ব দিতে রাজি নয়: স্বরাষ্ট্রমন্ত্রীআওয়ামী ফ্যাসিবাদী শক্তি সব সময় মুক্তিযুদ্ধের সবকিছু তাদের কৃতিত্ব হিসেবে প্রচার করত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।