স্ট্রিম সংবাদদাতা

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলাচলকারী রো রো ফেরি ‘কেরামত আলী’র সাইলেন্সার পাইপে আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যার দিকে পাটুরিয়া ফেরিঘাটে নোঙর করা অবস্থায় এই আগুনের সূত্রপাত হয়।
জানা যায়, দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা ‘কেরামত আলী’ পাটুরিয়ায় নোঙর করে যানবাহন নামানোর কাজ শেষ করে। পুনরায় দৌলতদিয়ার উদ্দেশে যাত্রা করার জন্য ফেরিতে যানবাহন ও যাত্রী ওঠানো হচ্ছিল। ওইসময় ফেরির মাঝখানে থাকা সাইলেন্সার পাইপ দিয়ে প্রচুর কালো ধোঁয়ার পাশাপাশি আগুনের শিখা বের হতে শুরু করে। এতে ফেরিতে থাকা সাধারণ যাত্রী ও যানবাহনের চালকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘাটে ও ফেরিতে অবস্থানরত মানুষের চিৎকার শুনে পাটুরিয়া ঘাটে অবস্থানরত ভাসমান ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী বেলাল মাহমুদ জানান, হঠাৎ করেই সাইলেন্সার পাইপ থেকে আগুনের শিখা ও প্রচুর কালো ধোঁয়া বের হতে দেখা যায়। এতে ফেরিতে থাকা সবার মাঝে ভীতি ছড়িয়ে পড়ে। এ সময় উপস্থিত অনেকেই মোবাইল ফোনে আগুনের ভিডিও ধারণ করতে শুরু করেন।
আগুনের বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, ‘সাইলেন্সার পাইপ জ্যাম হয়ে গেলে অনেক সময় এ ধরনের সামান্য আগুন ও ধোঁয়া দেখা যায়। এতে আতঙ্কের কিছু নেই এবং এই ঘটনায় ফেরি বা যাত্রীদের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।‘

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে