অতীতে পড়ে থাকলে এক চোখ অন্ধ, ভুলে গেলে দুচোখই: প্রধানমন্ত্রীজাতির অতীতকে ভোলা যাবে না, তবে সেখানে পড়ে থাকাও যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘অতীত নিয়ে সবসময় পড়ে থাকলে এক চোখ অন্ধ। আর অতীতকে যদি ভুলে যাই, তাহলে আমাদের দুচোখই অন্ধ।’
আওয়ামী ফ্যাসিবাদী শক্তি কাউকে কৃতিত্ব দিতে রাজি নয়: স্বরাষ্ট্রমন্ত্রীআওয়ামী ফ্যাসিবাদী শক্তি সব সময় মুক্তিযুদ্ধের সবকিছু তাদের কৃতিত্ব হিসেবে প্রচার করত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
মার্চে বেশি ছুটি থাকায় তেলের সাপ্লাই নেওয়া যায়নি: পাম্প মালিক সমিতিমার্চ মাসে ‘অতিমাত্রায় ছুটি’ থাকায় জ্বালানি তেলের ‘কন্টিনিউয়াস সাপ্লাই’ নেওয়া যায়নি। এ কারণে অনেক পাম্প তেলশূন্য হয়েছে বলে জানিয়েছে পাম্প মালিক সমিতি।
যশোরে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য প্রাণ রক্ষা যাত্রীদেরযশোরে চলন্ত বাসে আগুনের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে প্রায় ৪০ যাত্রী। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের ফতেপুরে যান্ত্রিক ত্রুটি থেকে চলন্ত বাসটিতে আগুন ধরে যায়।
চট্টগ্রামে ৩০ ড্রামে মিলল ৬ হাজার লিটার ডিজেলচট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অবৈধভাবে মজুদ করা প্রায় ৬ হাজার লিটার ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন। শুক্রবার বেলা ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কমিশনার ঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।
ব্যবসায়ীর বাড়িতে গুলি: ‘বড় সাজ্জাদ গ্যাংয়ের’ সদস্য গ্রেপ্তারচট্টগ্রাম মহানগরীর চকবাজার থানা এলাকায় চাঁদার দাবিতে ব্যবসায়ীর বাড়িতে গুলি ছোড়ার মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। সুনির্দিষ্ট তথ্য পেয়ে বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে জেলার হাটহাজারী থানার মাদার্শা এলাকা থেকে তাকে আটক করা হয়।
সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, বাড়বে তাপমাত্রাসারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে উল্লেখ করে আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি হতে পারে।
ছিনতাইয়ের সময় গুলি, লক্ষ্যভ্রষ্ট হয়ে প্রাণ গেল নিজ দলের সদস্যেরখুলনার দিঘলিয়া উপজেলায় এক ব্যবসায়ীকে পথরোধ করে ছিনতাইয়ের সময় লক্ষ্যভ্রষ্ট গুলিতে ছিনতাইকারী দলের এক সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার দেয়াড়া খেয়াঘাট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
জাতীয় পার্টির সাবেক এমপি জিন্নাহ গ্রেপ্তারবগুড়া-২ আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে ঢাকার রমনা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের রেজিস্ট্রেশন স্থগিতরাজবাড়ীর দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে যাওয়া ‘সৌহার্দ্য পরিবহন’-এর সেই যাত্রীবাহী বাসটির রেজিস্ট্রেশন (নিবন্ধন) স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যাখাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারের জেরে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফন্টের (ইউপিডিএফ, গণতান্ত্রিক) নেতা নীতিদত্ত চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিব ও পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, পূর্ণ সমর্থনের আশ্বাস গুতেরেসেরবাংলাদেশের প্রতি জাতিসংঘের অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে এক বৈঠকে তিনি এই আশ্বাস দেন।
দৌলতদিয়ায় বাসডুবি: নিখোঁজদের সন্ধানে চলছে তৃতীয় দিনের অভিযানরাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে পন্টুন থেকে নদীতে পড়ে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ এক ইটভাটা শ্রমিকের সন্ধানে তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে।
কিশোরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০কিশোরগঞ্জে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
ঈদ ছুটিতে পর্যটকের ঢল কক্সবাজারে, ৫০০ কোটি টাকার বেশি বাণিজ্যজাতীয় সংসদ নির্বাচন ও রমজান ঘিরে দেশের অন্যতম পর্যটনকেন্দ্র কক্সবাজারে নেমে এসেছিল স্থবিরতা। তবে ঈদুল ফিতরের টানা ৭ দিনের ছুটিতে পুষিয়ে গেছে সেই ক্ষতি। বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্রসৈকতের নগরীতে নেমেছে পর্যটকের ঢল।
প্রখ্যাত সাংবাদিক গোলাম কিবরিয়া মারা গেছেনপ্রখ্যাত সাংবাদিক মোহাম্মদ গোলাম কিবরিয়া মারা গেছেন। গত শনিবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
স্বাধীনতা দিবসের কনসার্টে ওয়ারফেজ, মাতল দর্শকস্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে কনসার্ট উপভোগ করেছে বিপুলসংখ্যক দর্শনার্থী।