স্ট্রিম সংবাদদাতা

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের পূর্বাচলে গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রির ঘটনা ঘটেছে। পরে অভিযান চালিয়ে জবাই করা ৯টি ও জীবিত ১১টি ঘোড়া উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শুক্রবার (২৭ মার্চ) ভোরে পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরের হারারবাড়ী এলাকার একটি প্লট থেকে ঘোড়াগুলো উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানা সূত্রে জানা যায়, পূর্বাচল ১০ নম্বর সেক্টর হারারবাড়ি এলাকার একটি প্লটে জবাই করার জন্য ২০টি ঘোড়া নিয়ে আসে একদল অসাধু ব্যবসায়ী। এরমধ্যে তাঁরা ৯টি ঘোড়া জবাই করা হয়। এই ঘটনা টের পেয়ে জাতীয় জরুরী নম্বরে (৯৯৯) এ ফোন দেন স্থানীয় লোকজন। পরে র্যাব ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যৌথভাবে অভিযান পরিচালনা করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হলেন মো. সবজেল হোসেন স্ট্রিমকে বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে ১১টি জীবিত ও ৯টি জবাই করা ঘোড়া উদ্ধার করা হয়েছে। তবে, এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।’
সাবজেল আরো বলেন, ‘ঘোড়া জবাই করে মাংস গরুর মাংস বলে বিক্রির ঘটনায় থানায় কোনো অভিযোগও করা হয়নি। তবে, এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’
পূর্বাচল পুলিশ ফাঁড়ি ক্যাম্পের ইনচার্জ হারুন অর রশিদ জানান, পূর্বাচল উপশহরের নির্জন স্থানে রাতের আঁধারে অসাধু ব্যবসায়ীরা এনে জবাই করে গরুর মাংস বলে কম দামে উপজেলার বিভিন্ন মাংসের দোকানে বিক্রি করেন। আর ওই মাংস গরুর মাংস হিসেবে মানুষ ক্রয় করে নিয়ে খাচ্ছেন। এ ধরনের অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩১ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১ ঘণ্টা আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১১ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১২ ঘণ্টা আগে