স্ট্রিম প্রতিবেদক

বিএসসি ডিগ্রি ছাড়া কাউকে প্রকৌশলী পদবি ব্যবহার করতে না দেওয়াসহ তিন দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এসময়ে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় অবরোধ করেন বুয়েট শিক্ষার্থীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বুয়েট শিক্ষার্থী বলেন, ‘ডিপ্লোমার শিক্ষার্থীরা ৫০% অটো প্রমোশনে ১০ম গ্রেড থেকে ওপরের দিকে উঠতেছে। ৪ বছর ধরে বিএসসি করার পর তাদেরকে আমাদের স্যার বলে ডাকতে হচ্ছে। গতবছরই কোটার জন্য আন্দোলন করলাম। এখনো কীভাবে ৫০% কোটা থাকতে পারে?’
বুয়েটের মেকানিক্যাল ২৩ ব্যাচের শিক্ষার্থী আব্দুল মোমেন স্ট্রিমকে জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব। এ অন্যায় আমরা মেনে নেব না।’
শিক্ষার্থীদের দাবি হলো—
১. ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড (সহকারী প্রকৌশলী বা সমমান পদে) প্রবেশের জন্য সবার ক্ষেত্রে নিয়োগ পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে এবং ন্যূনতম যোগ্যতা হিসেবে বিএসসি ডিগ্রি থাকতে হবে। কোটার মাধ্যমে কিংবা অন্য নামে সমমান পদ তৈরি করে কোনো পদোন্নতি দেওয়া যাবে না।
২. টেকনিক্যাল ১০ম গ্রেড (উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদে) নিয়োগ পরীক্ষা বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে।
৩. বিএসসি ডিগ্রি ছাড়া কেউ প্রকৌশলী পদবি ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। এছাড়া নন-অ্যাক্রিডেটেড বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো যথাযথ প্রক্রিয়ায় আইইবি-বিএইটিই-এর আওতায় আনতে হবে।
এর আগে, ৯ম গ্রেডে ডিপ্লোমাধারীদের নিয়োগের সিদ্ধান্তে ক্ষোভ জানিয়ে এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত করার অভিযোগ তুলে “প্রকৌশলী অধিকার আন্দোলন” নামে প্ল্যাটফর্ম থেকে তিন দফা দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। এতে বুয়েটসহ দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও যোগ দেন।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩৭ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১ ঘণ্টা আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১১ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১২ ঘণ্টা আগে