স্ট্রিম প্রতিবেদক

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। জিডির সূত্র ধরে মঙ্গলবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে আটক করে। পরে একই ঘটনায় হাতিরঝিল থানায় হওয়া এক মামলায় বুধবার তাকে গ্রেপ্তার দেখানো হয়।
বুধবার রাত ১১ টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, সম্প্রতি জামায়াতে ইসলামী বাংলাদেশের আমিরের এক্স আইডি হ্যাক সংক্রান্তে দলটির পক্ষ থেকে হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। সাইবার সংক্রান্ত জিডি হওয়ায় ডিবি সাইবার ইউনিটের ওপর তদন্ত ভার পরে। এর পরিপ্রেক্ষিতে রাজধানীর মতিঝিল এলাকা থেকে ছরওয়ারে আলম নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়। এ ঘটনা ইতিমধ্যে হাতিরঝিল থানায় একটি নিয়মিত মামলার রুজু করা হয়েছে। ওই মামলায় হাতিরঝিল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
তিনি বলেন, ‘মামলাটি তদন্তের জন্য ডিবির ওপর ন্যস্ত করা হয়েছে। আটক ব্যক্তির মোবাইল ও অন্যান্য ডিভাইস কর্মস্থল থেকে জব্দ করা হয়েছে। স্বচ্ছ তদন্তের স্বার্থে এসব ডিভাইসের ফরেনসিক পরীক্ষা করা প্রয়োজন।’
এ ঘটনায় ডিবি পেশাদারত্বের সঙ্গে তদন্ত করছে উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অহেতুক বিভ্রান্তি না ছাড়ানোর জন্য ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ জানান শফিকুল ইসলাম।
সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তারের বিষয়ে যথাযথ প্রক্রিয়া মানা হয়েছে কিনা জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, ‘তাঁর কর্তৃপক্ষ ও সচিবালয় থেকে পারমিশন নেওয়া হয়েছে।’
জিডির তদন্তে ছরওয়ারে আলমের কোনো ধরনের সম্পৃক্ততা পেয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ফরেনসিক রিপোর্ট না আসলে এ বিষয়ে কিছু বলা যাবে না।’
মামলা হলেই তাকে গ্রেপ্তার করা যায় কিনা এমন আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যথেষ্ট প্রমাণ আছে’।
প্রসঙ্গত, গত শনিবার ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টের একটি পোস্ট ঘিরে দেশব্যাপী তোলপাড় শুরু হয়। এই পোস্টকে কেন্দ্র করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে সমালোচনার মুখে পড়ে জামায়াত। এমন পরিস্থিতিতে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টটি হ্যাক করে অনাকাঙ্ক্ষিত পোস্ট করা হয়। এই পোস্টের মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে