স্ট্রিম সংবাদদাতা

কক্সবাজারের উখিয়ায় সেহরি খাওয়ার সময় ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে (৩০) ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।
গৃহবধূর স্বামীর মালয়েশিয়া থাকেন। তাঁর বড়ভাই অভিযোগ করেন, ধর্ষণের পর গৃহবধূকে হত্যা করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধর্ষণ বা ধর্ষণের চেষ্টার আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহম্মদ। তবে দুপুর তিনটা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, সেহরি খাওয়ার সময় দুর্বৃত্তরা বসতঘরে প্রবেশ করে তাঁর ওপর নির্যাতন চালায়। ভোরের দিকেই পরিবারের সদস্য ও স্থানীয়রা শব্দ শুনেন। তবে সকালের দিকে গিয়ে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
গৃহবধূর ভাশুর জানান, তাঁর ছোটভাইয়ের স্ত্রীর গলায় ও মাথায় আঘাতের চিহ্ন ছিল। তাঁকে শ্বাসরোধ ও নির্যাতনের পর হত্যা করা হয়েছে। জমি নিয়ে এক প্রতিবেশী পরিবারের সঙ্গে তাঁদের বিরোধ রয়েছে। এই ঘটনার পেছনে পূর্ব বিরোধের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে তাঁদের ধারণা।
উখিয়া থানার ওসি নুর আহম্মদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল পাঠানো হয়েছে।
ওসি জানান, গৃহবধূর মৃত্যুর সঠিক কারণ ও ঘটনার বিস্তারিত ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই জানা যাবে। নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে