স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে এক পথচারী আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা সোয়া ৫টার দিকে হঠাৎ ককটেল বিস্ফোরণে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সরেজমিন কারওয়ান বাজারের রোমাক্স টাওয়ারের সামনের রাস্তায় বিস্ফোরণের ছাপ পাওয়া যায়। বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ জড়ো করে রেখেছেন স্থানীয়রা। তবে ককটেল বিস্ফোরণের অন্য জায়গাটি নিশ্চিত হওয়া যায়নি।
রোমাক্স টাওয়ারের কর্মী আশিকুর রহমান স্ট্রিমকে বলেন, ‘বেলা ৫টা ১০ মিনিটে প্রথম, এর মিনিট দশেক পরে আরেকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাই। বিকট শব্দে নিচে নেমে প্রচুর ধোঁয়া দেখতে পাই। স্থানীয়রা জানিয়েছেন ককটেল ফাটিয়ে চলে গেছে দুর্বৃত্তরা।’
কারওয়ান বাজারে মাছ কাটার কাজ করেন মুহাম্মদ সিয়াম। তাঁর কাছ থেকে ১৫ হাত দূরে ককটেল বিস্ফোরণ হয়। সিয়াম বলেন, আমি মাছ কাটছিলাম। হঠাৎ প্রচণ্ড শব্দ হলে আতঙ্কে কেঁপে উঠি। প্রথমে ভাবছি গাড়ির চাকা ফাটছে। বের হয়ে দেখি, কেউ ককটেল মারছে।
তিনি বলেন, ককটেলে এক পথচারী আহত হয়েছেন। তাঁর আঙুল কেটে গেছে। ঘটনার পর তিনি এখানে কিছুক্ষণ ছিলেন। পরে চলে গেছেন। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জেনেছি, ফ্লাইওভারের ওপর থেকে ককটেল ছোড়া হয়েছে। একটি প্রইভেটকারের ভেতর থেকে ছোড়া হয়।
এফডিসি গেটের পাশের এক চা দোকানি নাম প্রকাশ না করে জানান, মাছ বাজারের সামনে ও এফডিসি গেটের দিক থেকে দুটি বিস্ফোরণের শব্দ পেয়েছেন তিনি। অল্প সময়ের মধ্যে বিস্ফোরণ ঘটানো হয়েছে।
তেজগাঁও থানার ওসি ক্যশৈন্যু মারমা জানান, এ ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই। খবর পেয়ে এক এসআই ঘটনাস্থলে গেছেন।
ঘটনাস্থল পরিদর্শন করা তেজগাঁও থানার এসআই মোহাম্মদ হায়দার আলী জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন। তারা ককটেল বিস্ফোরণের তথ্য দিয়েছেন। সিসিটিভির ফুটেজ দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে