স্ট্রিম সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপি ও যুবদলের দুই নেতার বাল্কহেড ব্যবসায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুইটি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে হয়েছে। আজ শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল বাজার এলাকায় এ সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
আহতদের সরাইল স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি। সরাইল থানা-পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, উপজেলার অরুয়াইল ইউনিয়নের রানীদিয়া গ্রামের বিএনপি নেতা আব্দুল খালেক ও একই ইউনিয়নের যুবদলের সদস্যসচিব ধামাউড়া গ্রামের আব্দুল আজিজের মধ্যে বাল্কহেড ব্যবসা নিয়ে আধিপত্য বিস্তার কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। সংঘর্ষের জড়িয়ে পড়ার বিষয়ে তাঁদের সঙ্গে কথা বলা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, বিএনপি নেতা আব্দুল খালেক ও যুবদল নেতা আব্দুল আজিজের মধ্যে আধিপত্য বিস্তার ও নৌ পরিবহণ মালিক সমবায় সমিতির কমিটি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) রাতে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে এ নিয়ে উত্তেজনা দেখা দেয় দুই গ্রামবাসীর মধ্যে। এর জেরে আজ শনিবার দুপুরে দুই গ্রামের লোকজন টেঁটা-বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে