ফিলিস্তিনের গাজা উপত্যকায় শান্তি রক্ষা ও পুনর্গঠন প্রক্রিয়ায় অবদান রাখতে বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
স্ট্রিম প্রতিবেদক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় শান্তি রক্ষা ও পুনর্গঠন প্রক্রিয়ায় অবদান রাখতে বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গাজায় শান্তি রক্ষা ও পুনর্গঠন প্রক্রিয়ায় অবদান রাখতে প্রস্তুত বাংলাদেশ। ১৯৬৭ সালের পূর্বের সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অটল সমর্থন পুনর্ব্যক্ত করছে।
গাজায় যুদ্ধ অবসানে হামাস ও ইসরায়েলের চলমান সংলাপকে স্বাগত জানিয়ে বাংলাদেশ বলছে, যেকোনো সংঘাত সমাধানের একমাত্র উপায় হলো কূটনীতি ও সংলাপ। গাজায় চলমান এই মর্মান্তিক সংকটের অবসান ঘটাতে যাঁরা এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগে ভূমিকা রাখছেন, বাংলাদেশ তাঁদের প্রচেষ্টাকে সাধুবাদ জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ আশা করে, এই প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিক যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, মানবিক সহায়তা আবার চালু এবং গাজার জনগণের ভয়াবহ দুর্ভোগের অবসান ঘটবে। পাশাপাশি, এই কূটনৈতিক প্রক্রিয়া একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম করবে বলেও বাংলাদেশ আশা করে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে