স্ট্রিম প্রতিবেদক

সাম্প্রতিক সময়ে নরসিংদীসহ সারা দেশে ঘটে যাওয়া ধর্ষণ ও সহিংসতার ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।
এ সময় বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকে— ‘ধর্ষণ করো অবসান’, ‘কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, বিচার পাওয়ার কোন কার্ড’, ‘রক্তে ভাসে সারাদেশ’, ‘উই ওয়ান্ট জাস্টিস’। এ সময় উপস্থিত ছিলেন ডাকসুর সহসভাপতি (ভিপি) আবু সাদিক (সাদিক কায়েম), সাধারণ সম্পাদক (জিএস) ফরহাদ হোসেন, সহসাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী, কমনরুম ও ক্যাফেটেরিয়া-বিষয়ক সম্পাদক উম্মে সালমাসহ ডাকসু ও বিভিন্ন হল সংসদের নেতারা।
বিক্ষোভে সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, ‘আমরা প্রতিবাদ জানাই। দুই দিন সোশ্যাল মিডিয়ায় হা-হুতাশ চলে, এরপর ইস্যুর ভিড়ে হারিয়ে যায় ধর্ষিতাদের চিৎকার। বিচার পাওয়া যায় না। ধর্ষণ হয়, বিচার হয় না—এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ধর্ষকদের এমন শাস্তি দিতে হবে, যেন তা দেখে পরবর্তী সম্ভাব্য ধর্ষকের আত্মা কেঁপে ওঠে।’
ডাকসুর কমনরুম ও ক্যাফেটেরিয়াবিষয়ক সম্পাদক উম্মে সালমা বলেন, ‘আজ নারীরা ধর্ষিত হচ্ছে, সরকার, মিডিয়া ও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। ধর্ষণ, চাঁদাবাজি, খুন—সব কিছুর পেছনে রাজনৈতিক পরিচয় আসার পর অপরাধীর পরিচয় বিলুপ্ত হয়ে যায়। এ জন্য বাংলাদেশে এ ধরনের ঘটনা বারবার ফিরে আসছে। নতুন সরকারের প্রতি আহ্বান—আপনারা অপরাধীকে অপরাধী বিবেচনায় শাস্তির আওতায় আনুন। নারীদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ উপহার দিন।’

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩৭ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১ ঘণ্টা আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১১ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১২ ঘণ্টা আগে